দেশে ফিরতে পারছেন না বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটাররা
দীর্ঘ ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। তাইতো ক্রিকেটারদের সাথে উদযাপনের অপেক্ষায় ভারতের ক্রিকেট সমর্থকরা। তবে ভক্ত সমর্থকদের সেই আশা এতো তাড়াতাড়ি পূরণ হচ্ছে না। কেননা টিম হোটেল থেকেই বেরোতে পারছেন না ভারতীয় ক্রিকেটাররা। আর তাই সহসা দেশে ফেরা হচ্ছে না তাদের। কি এমন হলো, যার কারণে দেশে ফিরতে বিলম্ব হচ্ছে বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের।
জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের তথ্য অনুসারে, টুর্নামেন্টের প্রাথমিক সূচি অনুযায়ী সোমবার ব্রিজটাউন ত্যাগ করার কথা ছিল ভারতের। এরপর ব্রিজটাউন থেকে নিউইয়র্ক, এবং সেখান থেকে বাণিজ্যিক বিমানে মুম্বাই ফিরে যাওয়ার কথা টিম ইন্ডিয়ার। তবে, আপাতত সেই পরিকল্পনা ভেস্তে গেছে।
কারণ, হারিকেন বেরিল এর প্রভাবে এখনও বার্বাডোজ়েই আটকে আছে ভারতীয় দল। ইতোমধ্যে দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে। এমন পরিস্থিতিতে বার্বাডোজের বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। বিকল্প হিসেবে বাণিজ্যিক উড়োজাহাজের বদলে চার্টার্ড ফ্লাইটে রোহিতদের ফেরানোর কথা ভাবছিল বিসিসিআই। কিন্তু বিমাবন্দর সচল না থাকায় সেই পরিকল্পনাও সফল হয়নি।
জানা গেছে, ভারতে ফেরার পর নয়াদিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিশ্বকাপজয়ী দলের সৌজন্য সাক্ষাতের পরিকল্পনা আছে। ভারতীয় দলে ক্রিকেটার, কোচিং স্টাফ, পরিবারের সদস্য এবং কর্মকর্তা মিলিয়ে প্রায় ৭০ জন রয়েছেন। সবাই একসঙ্গে ফিরবেন বলেই ধারণা করা হচ্ছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live