অবসর নিতে চাননি রোহিত
দীর্ঘ ১৭ বছর পর বিশ্বকাপ জিতে অবসরের ঘোষণা দেন ভারতের অধিনায়ক রোহিত শার্মা। দীর্ঘ ১৭ বছরের শিরোপা খরা কাটিয়ে সেরা ছন্দে থেকেই অবসরের ঘোষণা দেন তিনি। এই রকম সৌভাগ্য কজনের হয়। রোহিত সেই ভাগ্যবানদের একজন। তবে, তিনি না কি অবসর নিতেই চাননি! এমনটা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভিতে আজ সোমবার (১ জুলাই) প্রকাশিত প্রতিবেদন অনুসারে, রোহিত চেয়েছিলেন খেলতে। এখনই টি-টোয়েন্টিকে বিদায় বলার ইচ্ছা ছিল না তার। যদিও, যে মুহূর্তে অবসর নিয়েছেন সেটি আদর্শ সময়।
রোহিত বলেন, ‘আমি টি-টোয়েন্টি থেকে অবসরের ব্যাপারে ভাবিনি। কিন্তু, পরিস্থিতিটাই এমন ছিল। আমার মনে হয়েছে এটাই সঠিক সময়। তাই সিদ্ধান্ত নিয়ে ফেলা। বিশ্বকাপ জিতে বিদায় বলার মতো এমন দারুণ মুহূর্ত আসলে হতে পারে না।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে রান সংগ্রাহকের তালিকায় রোহিত ছিলেন দ্বিতীয় স্থানে। আট ম্যাচে তিন ফিফটিতে করেছেন ২৫৭ রান। মন্থর ব্যাটিংয়ের বিশ্বকাপেও তার স্ট্রাইক রেট ১৫৬.৭০। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ২০০৪ এর সর্বশেষ আসর—৯টি টুর্নামেন্টেই খেলেছেন তিনি। আসরের দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ২২০ রান তারই।
২০০৭ সালে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ার শুরু করা রোহিত এই ফরম্যাটে খেলেছেন ১৫৯টি ম্যাচ। রান করেছেন সর্বোচ্চ চার হাজার ২৩১। ৩২.০৫ গড় ও ১৪০.৮৯ স্ট্রাইক রেট যথেষ্ট সমীহ জাগানিয়া। এই ফরম্যাটে ৩২টি ফিফটির পাশাপাশি সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরিও রোহিতেরই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live