সাকিব দলে থাকবেন কিনা পরিস্কার ভাবে জানিয়ে দিলেন বিসিবি সভাপতি পাপন
দীর্ঘ দিন বাজে ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাইতো অনেকেই তাকে বাতিলের খাতায় ফেলে দিচ্ছেন। বয়স ৩৮ হয়ে গেছে। তাই বয়সের ছাপ পড়াটা অস্বাভাবিক কিছু না। সদ্য সমাপ্ত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের ছায়া হয়েছিলেন এই দেশ সেরা ক্রিকেটার। তাইতো তার ভবিষ্যাৎ নিয়ে উঠেছে প্রশ্ন।
আজ ছিল বিসিবি বোর্ড মিটিং। হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আলোচনা পর্যালোচনা। মিটিং শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে সাকিবের ব্যাপারে কথা বলেন। বিশেষত, টি-টোয়েন্টিতে সাকিবের থাকা না থাকার ব্যাপারে জানান তিনি।
পাপন বলেন, ‘সে এখন খেলতে গেছে (যুক্তরাষ্ট্র ও কানাডায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট)। ওখানে গিয়ে সে যদি তার খেলা শুরু করে দেয়, তখন কি বাদ দিতে পারবেন? না আমি পারব? আমি তো বরং তাড়াতাড়ি নিয়ে আসব। এগুলো আসলে পারফরম্যান্সের ওপর নির্ভর করে। আর পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ এখনও দেরি আছে।’
এর আগে নিজের ক্যারিয়ার আজ কথা বলেন সাকিব নিজেও। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে জানান—দীর্ঘ পরিকল্পনা নয়, তার ভাবনায় কয়েক মাসের চিন্তা।
সাকিব বলেন, ‘নিজেকে নিয়ে আপাতত বড় কোনো পরিকল্পনা নেই। দুটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট (যুক্তরাষ্ট্র ও কানাডায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট) আছে, এরপর পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ। সেগুলোতে নিজের অবস্থাটাও দেখি। নিজের বোঝার দরকার আছে। এখন অবশ্য তেমন সুযোগ নেই যে তিন-চার বছরের পরিকল্পনা করব। আমার মনে হয় তিন মাস, ছয় মাসের চিন্তা করাটাই ভালো। পরের ভাবনা পরে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন