কোয়ার্টার ফাইনালের ম্যাচে নিষিদ্ধ ভিনিসিয়ুস জুনিয়র যা বললেন ব্রাজিল কোচ
চলতি কোপা আমেরিকায় দারুন ছন্দে আছেন ব্রাজিলের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। আজ শেষ আট নিশ্চিত করেছে ব্রাজিল। প্যারাগুয়ের বিপক্ষে জোড়া গোল করেন এই তারকা। যার ফলে প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয় পায় ব্রাজিল।
আজ কলম্বিয়ার বিপক্ষে ম্যাচেও একই লক্ষ্য নিয়ে মাঠে নামে ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু এখানেই হয় বিপদ। ম্যাচের ৭ মিনিটে দু:সংবাদ পেয়েছেন তিনি। কলম্বিয়ার অধিনায়ক হামেস রদ্রিগেজকে ফাউল করে হলুদ কার্ড দেখেছেন ভিনিসিয়ুস জুনিয়র। যার শাস্তিস্বরূপ কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে বেঞ্চে বসে থাকতে হবে। টানা দ্বিতীয় ম্যাচে হলুদ কার্ড দেখায় উরুগুয়ের বিপক্ষে শেষ আটের ম্যাচে দলের সেরা খেলোয়াড়কে পাবে না ব্রাজিল।
ভিনিসিয়ুসকে ছাড়া খেলতে নামাটা যে কঠিন হবে সেটা ম্যাচ শেষ হওয়ার পরেই নিশ্চিত করেছিলেন ব্রাজিলের বিস্ময়বালক এনদ্রিক। ১৭ বছর বয়সী এই উদীয়মান স্ট্রাইকার বলেছেন,‘খেলোয়াড়ের নাম ভিনি হওয়ায় তার বিকল্প পাওয়া কঠিন। তাকে ছাড়া খেলা কঠিন হবে।’ দলের অন্যতম সেরা খেলোয়াড়কে হারিয়ে হতাশ কোচ দরিভাল জুনিয়র।
তবে ভিনিসিয়ুসকে দেখানো রেফারির হলুদ কার্ডটা মানতে পারছেন না ব্রাজিলিয়ান কোচ। তার মতে, কার্ড দেখানোটা ছিল অদ্ভূত এক ঘটনা। তিনি বলেছেন,‘ম্যাচের প্রথম চ্যালেঞ্জে কার্ড দেখানোটা ছিল অদ্ভূত এক ঘটনা। মানুষ আমাদের বলে তারকা খেলোয়াড়দের ছাড়া খেলতে। এবার সেই মুহূর্তটি দেখানোর সময় হয়েছে।’গুরুত্বপূর্ণ সময়ে সেরা খেলোয়ড়দের না পাওয়ার আক্ষেপও ঝড়েছে দরিভালের কণ্ঠে। তিনি বলেছেন,‘গুরুত্বপূর্ণ সময়ে আমরা সেরা খেলোয়াড়দের পাচ্ছি না। আমরা ইতিমধ্যে নেইমারকে হারিয়েছি। তবে এখন সময় অন্য খেলোয়াড়দের এগিয়ে আসার।’
আগামী ৭ জুলাই লাস ভেগাসে রাফিনিয়া-এনদ্রিকরা উরুগুয়েকে হারিয়ে গুরু দরিভালের আহ্বানে সাড়া দিতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!