যত টাকায় এলপিএলে খেলতে গেলেন শরিফুল ইসলাম
চলতি লঙ্কা প্রিমিয়ার লিগে আগে থেকেই খেলছেন তাওহীদ হৃদয়, মুস্তাফিজ ও তাসকিন। আর শেষ মুহূর্তে লঙ্কা প্রিমিয়ার লিগে ডাক পেয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা পেসার শরিফুল ইসলাম। ক্যান্ডি ফ্যালকনসের হয়ে এলপিএল মাতাবেন তিনি। পাকিস্তানি পেসার মোহাম্মদ আলীর বিকল্প হিসেবে তাকে দলে ভিড়িয়েছে ক্যান্ডি ফ্যালকনস।
এর আগের আসরে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন শরিফুল। এবার ড্রাফটে দল না পেলেও শেষ পর্যন্ত এলপিএল খেলার সুযোগ হয় এ বাঁহাতি পেসারের। আজ দলের সাথে যোগ দিতে উড়াল দিয়েছেন শরিফুল ইসলাম। ইতিমধ্যে দুটি ম্যাচ খেলেছে ক্যান্ডি ফ্যালকনস। ২ ম্যাচে ১টি জয় পেয়েছে তারা।
ক্যান্ডি ফ্যালকনসের অধিনায়কের দায়িত্ব পালন করছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। শরিফুলের দলে আছেন আন্দ্রে ফ্লেচার, দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দুশমন্থ চামিরা কিংবা দাসুন শানাকার মতো ক্রিকেটাররা।
জুলাই মাসে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের অনেক ক্রিকেটার ব্যস্ত থাকবেন। গতকাল এমএলসি টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছেড়েছেন সাকিব। তিনি খেলবেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)। আগামীকাল ৫ জুলাই শুরু হচ্ছে এমএলসি। এটি শেষ হবে ২৯ জুলাই।
শরিফুল এলপিএল শেষ করে যোগ দেবেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে।৩৫ লাখ টাকায় এবার যোগ দিয়েছেন এলপি এলএ। এমএলসি শেষে সাকিবও যোগ দেবেন কানাডার এ টি-টোয়েন্টি লিগে। এ ছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেনও গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলবেন। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি ২৫ জুলাই শুরু হয়ে শেষ হবে ১১ আগস্ট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live