কোয়ার্টার ফাইনালের ম্যাচ নির্ধারীত সময়ে শেষ না হলে জিতবে যে দল জানালো ফিফা
চলছে ল্যাটিন আমেরিকার শ্রেষ্টত্বে লড়াই। চূড়ান্ত হয়ে গেছে কোয়ার্টার ফাইনালের ৮ দল। আগামীকাল থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনালের লড়াই।
কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইকুয়োডর। এবারের আসরের সবচেয়ে জমজমাট ম্যাচ ভাবা হচ্ছে ব্রাজিল বনাম উরুগুয়ের মধ্যকার ম্যাচ। পরের দুটি লড়াই ভেনেজুয়েলা-কানাডা ও কলম্বিয়া-পানামার মধ্যে।
সাধারণত বড় টুর্নামেন্টগুলোর নকআউট পর্বের ম্যাচ নির্ধারিত সময় শেষে সমতায় থাকলে অতিরিক্ত সময়ে গড়ায়। তবে কোপা আমেরিকা তার পুরোনো নিয়ম এবারও ধরে রাখছে। ১৫ জুলাইয়ের ফাইনাল ছাড়া নকআউট পর্বের কোনো ম্যাচেই অতিরিক্ত সময় থাকছে না।
কোপা আমেরিকা ২০২৪-এর রেগুলেশনসে বলা হয়েছে, ফাইনালে ৯০ মিনিট শেষে যদি স্কোর সমান থাকে, তাহলে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াবে। অতিরিক্ত সময় হবে ৩০ মিনিট এবং দুই অর্ধে ১৫ মিনিট করে খেলা হবে। এরপরও সমতা থাকলে পেনাল্টি শুটআউটে বিজয়ী নির্ধারণ করা হবে।
তবে নকআউট পর্বের অন্য ম্যাচগুলোতে (কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারিত) কোনো অতিরিক্ত সময় থাকবে না। ৯০ মিনিট শেষে সমতা থাকলেই ম্যাচ পেনাল্টি শুটআউটে চলে যাবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!