বাংলাদেশের তিন সাবেক ক্রিকেটারকে কোচ হিসেবে নিয়োগ দিল বিসিবি
অবশেষে দেশি কোচদের প্রতি নজর দিল বিসিবি। এক সাথে তিন সাবেক ক্রিকেটারকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। তাদের বেতনও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার রাজিন সালেহর সঙ্গে তিন মাসের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার বেতন দিনপ্রতি ধরা হয়েছে সাড়ে ৭ হাজার টাকা করে। এর আগে রাজিন সালহে মাশরাফিদের দায়িত্ব নিয়েছিলেন বিপিএলে।
তবে ইতোমধ্যেই রাজশাহীতে বিসিবি হাই-পারফরম্যান্স বিভাগে দায়িত্ব পালন করছেন সাবেক এই ব্যাটার। এইচপি দলের আসন্ন অস্ট্রেলিয়া সফরেও যাবেন তিনি। রাজিন সালেহর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিই করতে চেয়েছিল বিসিবি। কিন্তু ব্যক্তিগত কারণে লম্বা সময়ের জন্য চুক্তি করেননি সাবেক এ ক্রিকেটার।
এদিকে দীর্ঘ মেয়াদে তুষারকে ব্যাটিং কোচ এবং তারেক আজিজকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। প্রতি মাসে ১ লাখ ৩০ হাজার টাকা বেতনে তাদের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে বিসিবি। বর্তমানে দুজনেই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচের দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে নাদিফ চৌধুরীকে বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ৩৭ বছর বয়সী নাদিফকে প্রতি মাসে ৬০ হাজার টাকা বেতন দেয়া হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live