পেনাল্টি মিস নিয়ে আফসোস করে যা বললেন মেসি
আজ কোপা আমেরিকার কোয়ার্টারে ফাইনালেমুখোমুখি হয় ইকুয়েডর বনাম আর্জেন্টিনা। নির্ধারীত সময়ে ম্যাচ ১-১ গোলে ড্র থাকায় ট্রাইবেকারে গড়ায় খেলা। ট্রাইবেকারে ৪-২ ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা। এই জয়ে সেমি ফাইনালে পৌছে গেল মেসিরা।
ট্রাইবেকারে প্রথম শুট নেন মেসি। গোলকিপার মিস করলেও টপ বারে লেগে ট্রাইবেকার শুট থেকে গোল বঞ্চিত হয় মেসি। তবে কোনো রকম বিপদ হতে দেয়নি বাজ পাকি মার্টিনেজ। পর পর প্রথম দুই শুট ঠেকিয়ে দেন তিনি। আর এতেই সেমি ফাইনাল নিশ্চিত হয় আর্জেন্টিনার।
পেনাল্টি মিস নিয়ে ম্যাচ শেষে কথা বলেছেন মেসি, কথা বলেছেন নিজের ইনজুরি নিয়েও। গ্রুপ পর্বে চিলির বিপক্ষে ম্যাচে ইজুরিতে পড়েন মেসি। এরপর শেষ ম্যাচে খেলেননি তিনি। তবে শুক্রবারের (৫ জুলাই) কোয়ার্টার ফাইনালের ম্যাচে ঠিকই শুরুর একাদশে রাখা হয়েছিল মেসিকে। তিনি খেলেছেন পুরো ম্যাচও। যদিও ম্যাচে নিজের সেরা ছন্দে ছিলেন না মেসি। পুরো ম্যাচে মাত্র ২৭ বার বল স্পর্শ করেছেন তিনি।
ইন্টার মায়ামিতে খেলা মেসি বলেন, ‘আমি এখন ঠিক আছি। কোনো অস্বস্তি নেই। আবার চোটে পড়ার বা অস্বস্তিতে ভোগার মানসিক ভয় সব সময়ই ছিল। তবে পেশিতে কোনো সমস্যা নেই। কোচ জিজ্ঞাসা করেছিল খেলতে প্রস্তুত কি না। আমি হ্যাঁ বলেছি।’
এদিকে টাইব্রেকারে প্রথম শটটি নেন মেসি। তবে তিনি তা ক্রসবারে মারেন। সেই পেনাল্টি নিয়ে মেসি বলেন, ‘খুব বিরক্ত লেগেছে নিজের ওপর। ভেবেছিলাম কিকটা ভালোই হবে। আমি (দুই গোলকিপার) দিবু ও রুইয়ের সঙ্গে কথা বলেছিলাম। এই কিকটা অনুশীলন করা হয়নি, শুধু কথা বলে নিয়েছিলাম। আমার চেষ্টা ছিল বলটা আস্তে করে মারতে, কিন্তু উঁচুতে উঠে গেল।’
মেসি ভুল করলেও ভুল করেননি এমিলিয়ানো মার্টিনেজ। ইকুয়েডরের টানা দুই শট ঠেকিয়ে নায়ক বনে যান। ম্যাচ শেষে তার প্রশংসাও করেছেন মেসি। তিনি বলেন, ‘আমি জানতাম, এ ধরনের সময়ে দিবু দাঁড়িয়ে যাবে। এ ধরনের মুহূর্তই ওর পছন্দ, যেটা তাকে বড় করে তুলেছে। ও গোলবারের নিচে থাকলে অন্য রকম হয়ে ওঠে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live