ব্রেকিং নিউজ: স্ট্রোক করেছেন তামিমের ভাই নাফিস ইকবাল, যা জানালো বিসিবি
বাংলাদেশের সাবেক ব্যাটার ও বর্তমান বাংলাদেশে জাতীয় দলের লজিস্টিকস ম্যানেজার তামিমের ভাই নাফিস ইকবাল স্ট্রোক করেছেন। চট্টগ্রাম থেকে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনার কথা ছিল।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, নাফিসকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হবে। নাফিসের স্ট্রোক ‘সিভিয়ার’ বলেই জানা গেছে।
৩৮ বছর বয়সী নাফিস সম্পর্কে বাংলাদেশ ক্রিকেট দলের আরেক ওপেনার তামিম ইকবালের বড় ভাই, তামিমের চেয়ে বছর তিনেকের বড়। বাংলাদেশের হয়ে অবশ্য খুব বেশিদিন খেলতে পারেননি। ওয়ানডেতে ২০০৩ সালে নিজ এলাকা চট্টগ্রামেই ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকের পর মোট ১৬ ম্যাচ খেলেছেন, যার সর্বশেষটি ২০০৫ সালে। সর্বশেষ সেই ম্যাচটি অবশ্য বাংলাদেশের ইতিহাস রাঙানো – কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে জয়ের সেই ম্যাচ।
এর বাইরে টেস্টে নাফিসের অভিষেক হয় ২০০৪ সালে, ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর দুই বছরে টেস্ট খেলেছেন ১১টি, যার সর্বশেষটি ২০০৬ সালে বগুড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে।
বাংলাদেশ ক্রিকেটের আরেক কিংবদন্তি আকরাম খানের ভাতিজা নাফিস টেস্টে ২৩.৫৪ গড়ে করেছেন ৫১৮ রান, ওয়ানডেতে ১৯.৩১ গড়ে ৩০৯। টেস্টে একটি সেঞ্চুরি করেছেন, ওয়ানডেতে সেঞ্চুরি পাননি। ফিফটি দুই সংস্করণেই দুটি করে।
২০২২ সালে বিসিবি তাঁকে জাতীয় দলের টিম ম্যানেজারের দায়িত্ব দিয়েছিল, পরে পদ বদলে জাতীয় দলের লজিস্টিকস ম্যানেজার করা হয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live