ব্যাট ও বল হাতে চমক দেখালেন সাকিব, জিতলো নাইট রাইডার্স, দেখেনিন কত রান ও উইকেট পেলেন সাকিব
আজ মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) মুখোমুখি হয় নাইট রাইডার্স ও টেক্সাস সুপার কিংস। আগে ব্যাট করে নির্ধারীত ২০ ওভারে ৭ উইকেটে ১৬২ রান স্কোর বোর্ডে জমা করে নাইট রাইডার্স। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারীত ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রানে থামে টেক্সাস সুপার কিংস। ফলে ১২ রানের জয় পায় নাইট রাইডার্স।
প্রথম ম্যাচেই একাদশে সুযোগ পান সাকিব। ব্যাটে-বলে নৈপুণ্য দেখিয়েছেন তিনি। আগে ব্যাট করে ৪ নম্বরে নেমে ১৩ বলে ১৮ রানের ইনিংস খেলেন সাকিব। এরপর বল হাতেও নিয়েছেন একটি উইকেট। এই ম্যাচে ১২ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে নাইট রাইডার্স।
বড় লক্ষ্যে ব্যাট করতে ভালো শুরু করে টেক্সাস সুপার কিংসের দুই ওপেনার ডেভন কনওয়ে ও ফাফ ডু প্লেসি। দুজনে মিলে ৩০ রান যোগ করেছিলেন। ডু প্লেসি ১৪ রান করে ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে অ্যারন হার্ডিকে নিয়ে আরও ৩৪ রান যোগ করেন কনওয়ে। হার্ডি ফিরেছেন ১৪ বলে ১১ রান করে। তাকে ফ্লাইটেড ডেলিভারিতে উইকেটে পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন সাকিব। আর হাফ সেঞ্চুরি তুলে নিয়ে কনওয়ে আউট হয়েছেন ৩৯ বলে ৫৩ রান করে।
এরপর জশুয়া ট্রম্পের ১৪ বলে ১৮ ও ক্ল্যাভিন স্যাভেজের ১৮ বলে ২৯ রানের অপরাজিত ইনিংসের পরও জয় তুলে নিতে পারেনি টেক্সাস। ৪ উইকেট নিয়ে নাইট রাইডার্সের সেরা বোলার আলী খান। ২টি উইকেট নিয়েছেন স্পেন্সার জনসন। একটি করে উইকেট নেন সাকিব ও সুনীল নারিন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ৫ রানের মধ্যে দুই ওপেনার জেসন রয় ও নারিনকে হারায় নাইট রাইডার্স। তৃতীয় উইকেটে ৩৯ রান যোগ করেন উন্মুখ চাঁদ ও সাকিব। সাকিব ৩ বাউন্ডারিতে ১৮ রানের ইনিংস সাজিয়ে আউট হন।
অবশ্য চাঁদ একপ্রান্ত আগলে রেখে ৪৫ বলে খেলেন ৬৮ রানের ইনিংস। শেষদিকে নিতিশ কুমারের ১৭ বলে ২৬, আন্দ্রে রাসেলের ১০, ডেরন ডেভিসের ১৩ বলে ১৩ ও কর্ন ড্রাইয়ের ৪ বলে ১২ রানের ক্যামিওতে লড়াইয়ের পুঁজি পেয়ে যায় নাইটরা। টেক্সাসের হয়ে ২টি করে উইকেট নেন জিয়া উল হক , অ্যারন হার্ডি ও মার্কাস স্টইনিস। একটি উইকেট যায় জেরাল্ড কোয়েতজির ঝুলিতে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন