মুস্তাফিজের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া নতুন বোলার আজ কত রান দিলো দেখুন
আজ লঙ্কা প্রিমিয়ার লিগে মুখোমুখি হয় ডাম্বুলা সিক্সার্স ও গল মার্বেলস। আগে ব্যাট করে নির্ধারীত ২০ ওভারে ৮ উইকেটে ১৬০ রান করে ডাম্বুলা সিক্সার্স। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১৩৫ রানে অল-আউট হয় গল মার্বেলস। ফলে ২৫ রানের জয় পায় ডাম্বুলা সিক্সার্স। টানা চার ম্যাচে একাদশে সুযোগ পেলেও আজকের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েন মুস্তাফিজ।
লঙ্কান প্রিমিয়ার লিগে খেলছে বাংলাদেশের ৪ জন ক্রিকেটার। মুস্তাফিজ ও হৃদয় খেলছে ডাম্বুলা সিক্সার্সের হয়ে। তাসকিন খেলছে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে এবং শরিফুল খেলছে ক্যান্ডি ফ্যাল্কনসের হয়ে। তাসকিন প্রথম দুই ম্যাচে বাদ পড়লেও শেষ দুই ম্যাচে একাদশে জায়গা করে নিয়েছে। অন্য দিকে হৃদয় প্রথম দুই ম্যাচ খেলার পর আর একাদশে জায়গা করতে পারেনি।
শেষ ম্যাচে ৪ ওভারে ৫৩ রান দেওয়ায় একাদশে বাদ পড়তে হয়েছে মুস্তাফিজকে। শেষ ৪ ম্যাচে মুস্তাফিজ ব্যাটিং উইকেট খেললেও আজ বোলিং উইকেটে তাকে বাদ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, মুস্তাফিজের পরিবর্তে ডাম্বুলা কোনো বিদেশি ক্রিকেটার না নিয়ে নিয়েছেন শেষ ম্যাচে বাদ পড়া লঙ্কান ফাস্ট বোলার নুয়ান থুসারাকে। অবশ্য নুয়ান থুসারা দলে জায়গা নিয়ে নিয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে রান দিয়েছেন ৩৭।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live