জরিমানা দিয়ে খেলে ফ্রান্সকে উড়িয়ে দিয়ে রেকর্ড গড়লেন লেমিন ইয়ামাল
এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলছিলেন লেমিন ইয়ামাল। তার গোল পাওয়াটা সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছিল। কিন্তু ম্যাচের পর ম্যাচ দলের জয়ে অবদান রাখলেও, সতীর্থদের দিয়ে গোল করালেও স্প্যানিশ তরুণ তুর্কি নিজে পাচ্ছিলেন না জালের নাগাল। অবশেষে স্বস্তির গোল পেলেন। তাতেই হলো বিরাট ইতিহাস।
এবারের ইউরোতে স্পেনের জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নেমেই রেকর্ড গড়েন ইয়ামাল। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে টুর্নামেন্টে অভিষেক হয় তার। এরপর তিনি খেলেন আরও চারটি ম্যাচ। কিন্তু গোল পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত সেমিফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচে এসে কাঙ্খিত গোল করেছেন ইয়ামাল।
মঙ্গলবার রাতে মিউনিখের অ্যালিয়েঞ্জ এরিনায় ম্যাচের ২১ মিনিটে স্বপ্নের গোলটি করেন বার্সেলোনা তারকা। এই গোলেই হলো রেকর্ড। টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করলেন ইয়ামাল। ফরাসিদের বিপক্ষে ম্যাচের সময় তার বয়স ছিল ১৬ বছর ৩৬২ দিন। এই গোলে তিনি ভাঙেন ২০০৪ সালে গড়া ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড।
ইয়ামালের গোলটাও হলো দেখার মতো। অধিনায়ক আলভারো মোরাটার কাছ থেকে বল পেয়ে ফরাসি দুই ডিফেন্ডারকে ঘোল খাইয়ে দূর পাল্লার বাঁকানো শটে ইয়ামাল যে গোলটা করলেন সেটির বিশেষণ হতে পারে এক কথায় অবিশ্বাস্য। তার ঘূর্ণি শট ঝাপিয়েও নাগাল পাননি ফ্রান্স গোলরক্ষক। গোলপোস্টের পাশে বল লেগে খুঁজে নেয় জালের ঠিকানা।
চার মিনিট পর ড্যানি ওলমোর গোলে এগিয়ে যায় স্পেন। শেষ পর্যন্ত এই গোলটাই সেমিফাইনালের ব্যবধান গড়ে দিয়েছে। কিন্তু ম্যাচজুড়ে আলোচনায় থাকলেন শুধুই ইয়ামাল এবং তার গোল। স্পেনের আক্রমণের সুতোটা ছিল তার হাতেই। যেভাবে খুশি সেটি টেনেছেন আর ছেড়েছেন তিনি। দলের প্রয়োজনে আক্রমণ ছেড়ে রক্ষণেও দেখা গেছে তাকে।
গোলবার আগলে রাখতে গিয়ে প্রতিপক্ষকে ট্যাকল করে অবশ্য হলুদ কার্ডও দেখেন ইয়ামাল। অবশ্য ভয়ের কিছু নেই। কারণ, শেষ আটের ম্যাচে কোনো কোর্ড দেখেননি তিনি। আগামী রোববার তাই ফাইনাল খেলতেও বাধা নেই তার। তবে জার্মানির আইন অনুসারে শিশু আইন ভেঙে জরিমানার কবলে পড়তে হচ্ছে স্প্যানিয়ার্ডদের।
জার্মানির আইনে বলা আছে স্থানীয় সময় রাত আটটার পর কোনো শিশু কাজ করতে পারবেন না। তবে খেলোয়াড়দের ক্ষেত্রে সময়টা রাত নয়টা পর্যন্ত (বাংলাদেশ সময় রাত একটা)। ইতোমধ্যে দুই ম্যাচে ইয়ামালকে রাত নয়টার পর খেলিয়েছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। ফাইনালেও খেলাবেন তিনি।
স্পেন কোচ অবশ্য আগেই জানিয়েছেন দলের স্বার্থে ইয়ামালের জন্য জরিমানা গুণতে রাজি আছেন তারা। অর্থাৎ ফাইনালেও খেলবেন ইয়ামাল। তিন ম্যাচে জরিমানার অংকটা দাঁড়াবে কোটি টাকারও বেশি!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, রাষ্ট্রপতি হচ্ছেন যিনি
- ‘জেড’ক্যাটাগরিতে নামলো দুই কোম্পানির শেয়ার
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬)
- প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান: বিএনপির মন্ত্রিসভায় থাকছেন যারা
- আওয়ামী লীগ কবে রাজনীতিতে ফিরতে পারবে যা জানালেন তারেক রহমান
- আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- শপথের তারিখ চূড়ান্ত, জানুন কবে
- আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
- আজকের খেলার সময়সূচি:ভারত বনাম পাকিস্তান
- রমজানজুড়ে স্কুল বন্ধ থাকবে কিনা জানিয়ে দিল হাইকোর্ট
- যে ৩০ আসনে পুনরায় ভোট গণনার দাবি জামায়াত জোটের
- পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের নতুন পরিকল্পনা