কোপার আমেরিকার ফাইনালের দুই দল চুড়ান্ত, দেখেনিন কে কার প্রতিপক্ষ ও সময় সূচি
খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৪ জুলাই ১১ ১০:৫৯:১১
চলতি কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে পা রেখেছে কলম্বিয়া। ম্যাচটিতে ১০ জনের দল নিয়েও উরুগুয়েনদের হারিয়ে দিয়েছে রদ্রিগেজ-দিয়াজরা। এই জয়ে ২৩ বছর পর ফাইনালে উঠলো নেস্টর লরেঞ্জোর শিষ্যরা।
বৃহস্পতিবার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। যেখানে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়া। ম্যাচটিতে একমাত্র জয়সূচক গোলটি করেছেন জেফারসন লের্মার।
এর আগে আসরের প্রথম সেমিফাইনালে কানাডাকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। এই জয়ে টানা দ্বিতীয়বার টুর্নামেন্টের ফাইনালে পা রাখে আলবিসেলেস্তেরা। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে যোগ দিলো কলম্বিয়া।
আগামী ১৫ জুলাই কোপার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। জমজমাট ফাইনাল ম্যাচটি হবে ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা