আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার মধ্যকার ফাইনাল ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন যারা
শেষের পথে ল্যাটিন আমেরিকার শ্রেষ্টত্বের লড়াই কোপা আমেরিকা। আর মাত্র একটি ম্যাচ তারপর পর্দা নামবে কোপা আমেরিকার এবারের আসরের। চলতি আসরে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা ও কলম্বিয়া। আগামী ১৫ জুলাই মুখোমুখি হবে দুই দল। যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে ফাইনালের লড়াইয়ে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের শিরোপা নির্ধারণী ম্যাচ পরিচালনা করবেন হাফায়েল ক্লাউস। প্রায় দশ বছর ধরে ফিফার ম্যাচ অফিসিয়ালদের তালিকায় আছেন ৪৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান।
আনুষ্ঠানিক বিবৃতিতে আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে কনমেবল। একইসঙ্গে উরুগুয়ে-কানাডার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের রেফারিদের নামও জানানো হয়েছে।
২০১৫ সাল থেকে ফিফা রেফারি হিসেবে বিভিন্ন ম্যাচ পরিচালনা করছেন ক্লাউস। কাতারে ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্বে ইংল্যান্ড-ইরান ও কানাডা-মরক্কো ম্যাচে ছিলেন তিনি।
চলতি কোপা আমেরিকায় মেক্সিকো-ভেনেজুয়েলা ম্যাচ পরিচালনা করেন ক্লাউস। ওই ম্যাচের রেফারিং নিয়ে কোনো প্রশ্ন এখন পর্যন্ত ওঠেনি। তবে কোপার ম্যাচ পরিচালনার সার্বিক মান নিয়ে চলছে নানান সমালোচনা। এরই মধ্যে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে ভিএআরের ভুল স্বীকার করে আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছে কনমেবল।
লাতিন অঞ্চলের দলগুলো ফুটবলীয় কলাকৌশলের পাশাপাশি মাঠে নিজেদের শারীরিক শক্তির প্রদর্শনীও করে থাকে প্রায় নিয়মিতই। তাই ফাইনালে কঠিন চ্যালেঞ্জই হয়তো সামলাতে হবে ক্লাউসকে।
এই কাজে সহকারী হিসেবে দুই স্বদেশি রেফারি ব্রুনো পিরেস ও রদ্রিগো কোহেয়াকে পাচ্ছেন ক্লাউস। এছাড়া চতুর্থ ও পঞ্চম অফিসিয়াল হিসেবে থাকছেন প্যারাগুয়ের হুয়ান বেনিতেস ও এদুয়ার্দো কারদোসো। ভিএআর পরিচালনা করবেন ব্রাজিলের হোদোলফো তস্কি। তাকে সহযোগিতার জন্য থাকছেন দুই স্বদেশি দানিলো মানিস ও দানিয়েল নব্রে। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি আর্জেন্টিনা ও কলম্বিয়া। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live