১ ঘণ্টা ১৫ মিনিট পিছালো আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল, দেখেনিন ম্যাচ শুরুর সময়
মায়ামির হার্ডরক স্টেডিয়ামে কলম্বিয়ান ভক্তদের তোপের মুখে শুরুতেই আধঘণ্টা পিছিয়ে দেয়া হয়েছিল আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যেকার ম্যাচ। পরবর্তীতে আবারও ১৫ মিনিট পেছায় ম্যাচটি। এরপর আরও ৩০ মিনিট পেছায় ম্যাচ শুরুর সময়। খেলা শুরুর নতুন সময় বাংলাদেশ সময় ৭টা ১৫ মিনিট। স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিট।
মায়ামির হার্ডরক স্টেডিয়ামের বাহিরে উগ্র ভক্তদের সামাল দিতে এখনো হিমশিম খাচ্ছে নিরাপত্তাকর্মীরা। এখনো চলছে অস্থিরতা। যে কারণে পিছিয়ে দেয়া হয়েছে ম্যাচ। সবমিলিয়ে ১ ঘণ্টা ১৫ মিনিট পিছিয়েছে ফাইনাল।
ম্যাচ শুরুর আগে নির্ধারিত সময়ে গেট খুলে দেয়ার পরে স্টেডিয়ামে উচ্ছৃঙ্খল কলম্বিয়ান ভক্তদের তোপের মুখে পড়ে মায়ামির হার্ডরক স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা। কলম্বিয়ান অধ্যুষিত সেই অঞ্চলের অনেকেই ফাইনালের ভেন্যুতে প্রবেশের চেষ্টা চালান। ফলে তৈরি হয় এক বিশৃঙ্খল পরিবেশের। স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা বাধ্য হন টিকিটবিহীন কলম্বিয়ান ভক্তদের ওপর চড়াও হতে।
প্রটোকল অবশ্য পুরোপুরি মানতে পারেননি হার্ড রক স্টেডিয়ামের নিরাপত্তায় থাকা পুলিশেরা। কলম্বিয়ান ভক্তদের অনেকেই ঢুকে পড়েছেন বিনা টিকিটে। পুরো বিষয়টি নিয়েই সেখানে তৈরি হয় জটিল পরিস্থিতির। ফাইনালকে কেন্দ্র করে বাড়তি ব্যবস্থা নিয়েও বিতর্ক এড়াতে পারেনি কনমেবল। চরম বিপাকের মাঝে পড়ে আয়োজকরা তাৎক্ষণিকভাবে স্টেডিয়ামের গেট বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর হার্ড রক স্টেডিয়ামে ফাইনাল পিছিয়ে দেয়া হয় আধঘন্টার জন্য।
কিন্তু এরপরেও থামেনি কলম্বিয়ান ভক্তদের আগ্রাসন। স্রোতের মত তারা স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা চালান। ফাইনাল পেছানো হয় আরও ১৫ মিনিটের জন্য। যদিও তখনও ম্যাচ মাঠে গড়াবে কি না তা নিয়ে আছে সংশয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে