শেষ হলো বাংলাদেশের ম্যাচ, দেখেনিন ফলাফল
আজ বাংলাদেশ টাইগার্স ও বাংলাদেশ এইচপির মধ্যকার টি-টোয়েন্টি অনুষ্টিত হয়। যেখানে টস হেরে আগে ব্যাটিং করে নির্ধারীত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৬ রান করে বাংলাদেশ টাইগার্স। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৩৪ রান তোলে বাংলাদেশ এইচপি দল। ফলে ৩২ রানের জয় পায় বাংলাদেশ টাইগার্স। এর আগে ওয়ানডে ম্যাচে বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ টাইগার্স। টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ টাইগার্সের হয়ে ফিফটি হাঁকিয়েছেন নাঈম শেখ। ৪৮ বলে ৫৩ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া ১৩ বলে ৩৪ রানের ক্যামিও ইনিংস খেলেন ইয়াসির আলি। শেষ দিকে ঝড় তুলেছিলেন আশিকুর রহমান। ১৭ বলে ৩৬ রান করে ক্রিজে টিকে ছিলেন তিনি। এছাড়া ৫ বলে ৯ রান করে অপরাজিত ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ১৬৬ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ টাইগার্স।
এইচপি দলের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন ওয়াসি সিদ্দিকী। ২৬ রান খরচায় ২ উইকেট নেন তিনি। এছাড়া ১টি করে উইকেট শিকার করেন মাহফুজুর রহমান রাব্বি, রুয়েল মিয়াহ এবং আলিস আল ইসলাম।
জবাব দিতে নেমে ১১ বলে ৭ রান করে সাজঘরে ফিরে যান এইচপির ওপেনার তানজিদ হাসান তামিম। জিসান আলম মারমুখি ব্যাটিংয়ে এগোতে থাকলেও লম্বা হয়নি তার ইনিংস। ১৮ বলে ২৬ রান করেন তিনি।
বাকিদের মধ্যে আফিফ খেলেছেন ৪০ বলে ৩৭ রানের ধীরগতির ইনিংস। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় যা একদমই মানানসই ছিল না। মাহফুজুর রহমান রাব্বি ২৮ বলে ৩৫ রান করে শেষ পর্যন্ত টিকে ছিলেন। ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৩৪ রান করে থামে এইচপি। ৩২ রানের জয় পায় টাইগার্স। বাংলাদেশ টাইগার্সের হয়ে ২টি করে উইকেট শিকার করেন নাসুম আহমেদ, খালেদ আহমেদ এবং মোহাম্মদ সাইফউদ্দিন।
সংক্ষিপ্ত স্কোর :
টস : বাংলাদেশ টাইগার্সবাংলাদেশ টাইগার্স : ২০ ওভারে ১৬৬/৫
(নাঈম ৫৩, ইয়াসির ৩৪, আশিকুর ৩৫*, ওয়াসি ২/২৬)
বাংলাদেশ এইচপি : ২০ ওভারে ১৩৪/৬
(আফিফ ৩৭, মাহফুজুর ৩৫, জিসান ২৬, নাসুম ২/১৮, খালেদ ২/১৭, সাইফউদ্দিন ২/৩১)
ফলাফল : বাংলাদেশ টাইগার্স ৩২ রানে জয়ী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা