মার্টিনেজের গোল, শেষ হলো আর্জেন্টিনার ম্যাচ, দেখেনিন ফলাফল
ফুটবলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলটির হয়ে মাঠ মাতাচ্ছেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। সবশেষ কোপা আমেরিকায় আর্জেন্টিনার শিরোপা ধরে রাখায় বড় ভূমিকা রেখেছেন ইন্টার মিলানের এই তারকা। ফাইনালসহ তিনি গোল করেছেন ৫টি।
মার্টিনেজের নামেই আরেক খেলোয়াড় প্যারিস অলিম্পিক হকিতে আর্জেন্টিনাকে এনে দিয়েছেন প্রথম পয়েন্ট। সোমবার লুকাস মার্টিনেজের গোলে আর্জেন্টিনা ১-১ এ ড্র করেছে ভারতের বিপক্ষে।
সমতাসূচক নয়, মার্টিনেজের গোলটি ভারতের বিপক্ষে লিড এনে দিয়েছিল প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারা আর্জেন্টিনাকে। তবে ১২ মিনিটে করা সেই গোল ধরে রাখতে পারেনি মেসি-ম্যারাডোনার দেশের হকি দলটি। ভারত শেষ মিনিটে গোল করে হার এড়িয়েছে।
দুই ম্যাচে এক পয়েন্ট আর্জেন্টিনার। অন্যদিকে ভারতের পয়েন্ট ৪। ভারত প্রথম ম্যাচে ৩-২ গোলে হারিয়েছিল নিউজিল্যান্ডকে। ড্র করে নকআউট পর্বে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে ৮ বারের স্বর্ণজয়ী ভারত।
প্যারিস অলিম্পিক গেমস হকিতে ভারত ও আর্জেন্টিনা খেলছে ‘বি’ গ্রুপে। অন্য চার দল হচ্ছে- বেলজিয়াম, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড। ভারতে পরের ম্যাচ খেলবে মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে এবং একই দিনে আর্জেন্টিনার প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live