আর নিজ দেশ আর্জেন্টিনায় ফিরবেন না ডি মারিয়া
আর্জেন্টিনার সর্বকালের সেরা ফুটবলারদের অন্যতম অ্যাঙ্গেল ডি মারিয়া। আর্জেন্টিনার হয়ে সব শিরোপা প্রায় জেতা হয়ে গেছে তার। তবে সেই দেশ রত্নকে দেয়া হয়ে হুমকি। মেয়েকে হত্যার হুমকি দিয়েছে। শুধু এখন নয় এর আগেও তাকে আর্জেন্টিনার রোজারিওর গ্যাং দলের নজর ছিল। কয়েকদিন আগে তার বাসায় মৃত্যুর হুমকি সম্বলিত একটি চিরকুট পাঠানো হয়।
কিন্তু এবার সরাসরি তার মেয়ের নাম উল্লেখ করে হুমকি দেওয়া হয়েছে। ডি মারিয়ার বোনের দোকানে একটি বাক্সে ভরে পাঠানো হয় এই হুমকি। সে বাক্সে চিঠির সঙ্গে ছিল বুলেটবিদ্ধ শূকরের একটি মাথা। চিঠিতে বলা হয়েছে, আর্জেন্টিনায় ফিরলেই খুন হতে হবে তার মেয়েকে।
আর্জেন্টাইন টিভিতে দেওয়া সাক্ষাতে ডি মারিয়া নিজেই এই ভয়াবহ ঘটনার কথা জানিয়েছেন, ‘আমার বোনের দোকানে হুমকি দেওয়া হয়েছে। একটি বাক্সে করে শূকরের মাথা পাঠানো হয়েছে, যার কপাল বুলেটবিদ্ধ। চিরকুটও দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, আমি যদি (রোজারিও) সেন্ট্রালে ফিরি, তাহলে পরবর্তী মাথাটি হবে আমার (ছোট) মেয়ে পিয়ার।’
এমন হুমকির পর ডি মারিয়া আর রোজারিওতে ফিরছেন না বলে জানিয়েছেন, ‘আমি এভাবে রোজারিওতে ফিরব না। ওরা আমার পরিবারের প্রতি হাত বাড়িয়েছে, আমি কোনোভাবেই সেটা হতে দেবো না।’
রোজারিও থেকেই উঠে এসেছেন আর্জেন্টিনার আরেক মহাতারকা লিওনেল মেসিও। গেল বছর তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জের পারিবারিক ব্যবসাতেও হামলা চালানো হয়েছিল। আর্জেন্টিনার তৃতীয় বৃহত্তম এই শহর বিশ্বের অন্যতম অপরাধপ্রবণ শহর। খুন, ডাকাতি কিংবা গ্যাং লড়াই সেখানে একেবারেই নিত্য নৈমিত্তিক ঘটনা।
এমন নাজুক অবস্থায় শহরের মেয়রের পক্ষ থেকে নিজ পরিবারের জন্য বাড়তি নিরাপত্তা নিতেও নারাজ ডি মারিয়া, ‘বাসের অপেক্ষায় লোকে দাঁড়াতে পারছে না, একটি ব্যাকপ্যাকের জন্য খুন হচ্ছে কিংবা চুরি–ডাকাতির শিকার হচ্ছে। রোজারিওর লোকজন কাজের জন্য বাইরেও যেতে পারে না। এমন পরিস্থিতিতে আমার নিরাপত্তা নিয়ে কথাটা অসম্মানজনক।’
রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি, জুভেন্টাস ও বেনফিকার মতো ক্লাবে নিজের ক্যারিয়ার পার করেছেন ডি মারিয়া। যদিও কোপা আমেরিকার পর আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানিয়েছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, রাষ্ট্রপতি হচ্ছেন যিনি
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬)
- প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান: বিএনপির মন্ত্রিসভায় থাকছেন যারা
- আওয়ামী লীগ কবে রাজনীতিতে ফিরতে পারবে যা জানালেন তারেক রহমান
- শপথের তারিখ চূড়ান্ত, জানুন কবে
- বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
- আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জয়ের পরেই আ. লীগ অফিস খুললেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল
- আজকের খেলার সময়সূচি:ভারত বনাম পাকিস্তান
- একলাফে বাড়লো মালয়েশিয়ান রিংগিত রেট (১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের সৌদি রিয়াল রেট (১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- যে ৩০ আসনে পুনরায় ভোট গণনার দাবি জামায়াত জোটের
- ওমানকে উড়িয়ে বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিশ্বরেকর্ড