হাথুরুর চ্যাম্পিয়ন্স ট্রফির পরিকল্পনায় তামিম আছে কিনা জানালো বিসিবি
ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর টি২০ বিশ্বকাপ তিন ম্যাচ জিতেও সমালোচিত কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে কোচের দেওয়া গেম প্ল্যান নিয়ে উঠেছে প্রশ্ন। বাংলাদেশের সঙ্গে তার শেষ অ্যাসাইনমেন্ট হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। ওই পর্যন্তই কোচের সঙ্গে চুক্তি আছে বিসিবির।
২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে অনুষ্ঠেয় আইসিসির ওয়ানডে টুর্নামেন্ট নিয়ে কোচ হাথুরুসিংহের পরিকল্পনা পেয়ে গেছে বিসিবি। জালাল ইউনুস বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে কী করতে হবে না হবে, সেটা নিয়ে কোচ একটা দিক নির্দেশনা দিয়েছেন। সেই দিকনির্দেশনা মোতাবেক আমাদের নির্বাচক প্যানেল এবং টিম ম্যানেজমেন্টের সদস্যরা কাজ করছেন। যেহেতু ফেব্রুয়ারি মাসে টুর্নামেন্ট, এখনও সময় আছে। কতজনের স্কোয়াড হবে, কোন খেলোয়াড় থাকবে এটা কোচ পরিকল্পনা করবে।’
গুঞ্জন আছে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে জাতীয় দলে ফিরতে চান তামিম ইকবাল। যদিও কয়েকদিন আগে সমকালকে তিনি বলেছেন, এখনও কোনো পরিকল্পনা করেননি। তবে জালাল ইউনুস জানালেন, তামিমকে তারা জাতীয় দলে দেখতে চান।
তার মতে, ‘তামিম ইকবাল ওপেনিংয়ে প্রমাণিত। বাংলাদেশের ক্রিকেটে তার অনেক অবদান। আমরা চাই সে ফেরত আসুক। তার পরিকল্পনা জানার জন্য আমরা অপেক্ষা করছি। বোর্ড সভাপতিও তাই বলেছেন। বোর্ড তামিমের ব্যাপারে ইতিবাচক।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live