শেষ হলো বাংলাদেশের ম্যাচ, দেখেনিন ফলাফল
আজ অস্ট্রেলিয়াতে নর্দান টেরিটরির বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ এইচপি। আগে ব্যাটিং করে নির্ধারীত ৫০ ওভারে ২৫০ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপো পড়ে নর্দান টেরিটরির ব্যাটাররা। ১৩৮ রানে অল-আউট হয় নর্দান টেরিটরি। ফলে ১১২ রানের বিশাল জয় পায় বাংলাদেশ এইচপি।
প্রথম ব্যাটিং করতে নেমে ওপেনিং জুটিতেই একশ রান তোলে বাংলাদেশ এইচপি দল। ১৯.৪ ওভারে একশ রানের জুটি গড়ার পর ফিরে যান ইমন। ৬৪ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় ৪৭ রান করে চার্লি স্মিথের বলে বিদায় নেন তিনি।
১৩ বলে ১১ রান করে দলীয় ১২১ রানের মধ্যে ফিরে যান জিশান আলমও। ২৫ ওভারের মধ্যে ফিরে যান তানজিদও। ইমন হাফ সেঞ্চুরি মিস করলেও হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। চারটি চার ও একটি ছক্কায় ৬৪ বলে ৫৩ রান আসে তার ব্যাটে।
এরপর ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে যোগ দেন আফিফ হোসেন ধ্রুব, শামিম পাটোয়ারি এবন আকবর আলীও। আফিফ ১১ বলে ৬ শামিম ২৩ বলে ২০ এবং আকবর ৩৮ বলে ২৬ রানের ইনিংস খেলে বিদায় নেন।
১৮৯ রানে ছয় উইকেট হারানো এইচপি'র পুঁজি বড় করতে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন আবু হায়দার রনি। তিনটি চার ও একটি ছক্কায় ৪১ বলে ৩৮ রানের ইনিংস খেলেন এই পেসার। এছাড়া মাহফুজুর রহমান রাব্বির ব্যাটে আসে ২৮ বলে ১৭ রান।
পরে এইচপির বোলারদের সামনে টিকতে পারেননি নর্দানের ব্যাটাররা। দলটির হয়ে সর্বোচ্চ ৫১ রান করেছেন জ্যাকব ডিকম্যান। এ ছাড়া হামিশ মার্টিন ১৭, টম মেনজিস ১৪ এবং জাগদেশ্বর কোদরু ১২ রান করেন।
এইচপি'র বোলারদের মধ্যে আবু হায়দার রনি, রাকিবুল হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ এবং মাহফুজুর রহমান রাব্বি দুটি করে উইকেট নেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live