শেষ হলো পাকিস্তান বনাম বাংলাদেশের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
পাকিস্তান শাহীনসকে শেষ চারদিনের ম্যাচে হারানোর পর অধিনায়ক মাহমুদুল হাসান জয় আশা রেখেছিলেন সংক্ষিপ্ত সংস্করণে আফিফ হোসেন ধ্রুবর দল মোমেন্টাম ধরে রাখতে পারবে। প্রথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার নর্দান টেরিটোরিকে হারিয়ে শুরুটাও হয়েছিল দারুণভাবে।
যদিও দ্বিতীয় ওয়ানডেতে হোঁচট খেতে হয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিটকে (এইচপি)। খুররাম শাহজাদ, মুবাশির খানদের বোলিং তোপে মাত্র ৭৮ রানে গুটিয়ে যান আফিফরা। সহজ লক্ষ্য তাড়ায় উসমান খানের ব্যাটে ৮ উইকেটের বড় জয় পায় পাকিস্তান শাহীনস।
টস জিতে বাংলাদেশ এইচপিকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তান। প্রথম একদিনের ম্যাচে তানজিদ হাসান তামিমের সঙ্গে পারভেব হোসেন ইমন ওপেনিংয়ে করলেও এদিন নেমেছিলেন জিসান আলম। তবে তাদের দুজনের জুটি টিকেনি এক ওভারও। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম ডেলিভারিতে ৪ রান করা তানজিদ তামিমকে নিজের শিকার বানিয়েছেন খুররাম।
আরেক ওপেনার জিসান ফিরেছেন পরের ওভারেই। মোহাম্মদ ইমরান জুনিয়রের বলে লেগ বিফোর হয়ে সাজঘরে ফিরেছেন তিনি। পারভেজ ইমন একপ্রান্ত আগলে রাখলেও আফিফ, আকবর আলীরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি ১৯ রান করা পারভেজ ইমন। মাত্র ৩২ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ এইচপি।
শেষের দিকে দুই অঙ্কের কোটা ছুঁতে পেরেছেন কেবল শামীম হোসেন পাটোয়ারী, মাহফুজুর রহমান রাব্বি এবং আবু হায়দার রনি। তবে পাকিস্তানের বোলারদের কল্যাণে এইচপিকে থামতে হয় মাত্র ৭৮ রানে। পাকিস্তান শাহীনসের হয়ে একাই তিন উইকেট নিয়েছেন ইমরান জুনিয়র। এ ছাড়া দুটি করে উইকেট নিয়েছেন খুররাম, জাহানদাদ খান এবং মুবাশির।
জয়ের জন্য ৭৯ রান তাড়ায় দ্বিতীয় ওভারেই উইকেট হারায় পাকিস্তান শাহীনস। রানের খাতা খুলতে না পারা শাহিবজাদা ফারহানকে বোল্ড করেছেন রিপন মণ্ডল। ১২ রান করা আরেক ওপেনার আব্দুল ফাসিহকেও নিজের শিকার বানিয়েছেন তরুণ এই পেসার। তবে উসমান ৪৫ বলে ৩৯ এবং তাইয়্যব তাহির ১৭ রানের ইনিংস খেলে শাহীনসের ৮ উইকেটের জয় নিশ্চিত করেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, রাষ্ট্রপতি হচ্ছেন যিনি
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬)
- প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান: বিএনপির মন্ত্রিসভায় থাকছেন যারা
- আওয়ামী লীগ কবে রাজনীতিতে ফিরতে পারবে যা জানালেন তারেক রহমান
- শপথের তারিখ চূড়ান্ত, জানুন কবে
- বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
- আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জয়ের পরেই আ. লীগ অফিস খুললেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল
- আজকের খেলার সময়সূচি:ভারত বনাম পাকিস্তান
- একলাফে বাড়লো মালয়েশিয়ান রিংগিত রেট (১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের সৌদি রিয়াল রেট (১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- যে ৩০ আসনে পুনরায় ভোট গণনার দাবি জামায়াত জোটের
- ওমানকে উড়িয়ে বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিশ্বরেকর্ড