চরম উত্তেজনায় শেষ হলো ব্রাজিল বনাম স্পেনের মধ্যকার সেমিফাইনাল ম্যাচ, দেখেনিন ফলাফল
গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে ২-০ গোলে হারের পর সেমি ফাইনালে তাদেরকে ৪-২ গোলে হারিয়েছে ব্রাজিল। প্যারিস অলিম্পিকসের ফুটবল ইভেন্টের শেষ চারে স্পেনকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠল ব্রাজিলের মেয়েরা।
ফ্রান্সের মার্শেইয়ে মঙ্গলবার রাতে স্পেনকে হারিয়ে ২০০৮ সালের পর প্রথমবারের মতো এই ইভেন্টের ফাইনালে উঠল ব্রাজিল। ফাইনালে তাদের পতিপক্ষ রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র।
ফাইনালে উঠার লড়াইয়ে ব্রাজিলের শুরুটা হয় গোল দিয়ে। ষষ্ঠ মিনিটে ইরেনে পারেদেসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ব্রাজিল। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন গাব্রিয়েলে পোর্তিও। ৭১তম মিনিটে আদ্রিয়ানা দি সিলভা ব্যবধান আরও বাড়ানোর পর স্পেন প্রথম গোল পায় ৮৫তম মিনিটে, গোল করেন সালমার।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে কেরোলিন ফেরাজের গোল ব্রাজিলকে রাখে অনায়াস জয়ের পথে। শেষ দিকে সালমার দ্বিতীয় গোলটি তাই স্পেনের হারের ব্যবধানই কেবল কমায়।
গ্রুপ পর্বে স্পেনের বিপক্ষে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় এই ম্যাচে খেলতে পারেননি মার্তা। তবে তাকে ছাড়া দাপুটে জয় পেয়েছে ব্রাজিল। এবার কিংবদন্তি মার্তার সামনে রয়েছে সোনা জয়ের সুযোগ।
এর আগে প্রথম সেমি-ফাইনালে জার্মানিকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে যুক্তরাষ্ট্র। ২০১২ সালের সোনা জয়ের হাতছানি এখন তাদের সামনে। ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে শুক্রবার লিওঁতে জার্মানি মুখোমুখি হবে স্পেনের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live