রেকর্ডের ছড়াছড়ি: পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে যত গুলো বিশ্ব রেকর্ড গড়লো লিটন মিরাজরা
চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। প্রথম ইনিংসে ২৭৪ রানে অল-আউট হয় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে লিটন ও মিরাজের দুর্দান্ত ব্যাটিংয়ে ২৬২ রানে অল-আউট হয় বাংলাদেশ। মিরাজ করেন ৭৮ রান ও লিটন দাস করেন ১৩৮ রান। তাদের দুজনের কারণেই মাত্র ১২ রানের লিড পেয়েছে পাকিস্তান।
১২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে পাকিস্তান। নিজের প্রথম আর ইনিংসের দ্বিতীয় ওভারেই হাসান মাহমুদের আঘাত। অফ স্টাম্পের অনেক বাইরের বল জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন আবদুল্লাহ শফিক (১০ বলে ৩ রান)।
হাসান প্রথম ইনিংসে উইকেট পাননি। তবে ব্যাট হাতে ৫১ বলে ১৩ রানের ধৈর্যশীল এক ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে বল হাতে নিয়েই উইকেট! আবদুল্লাহ শফিক আউট হওয়ার পর নাইটওয়াচম্যান হিসেবে নেমেছিলেন খুররম শেহজাদ। তাঁকে বোল্ড করে দিয়েছেন হাসান মাহমুদ। দ্বিতীয় ইনিংসে ৯ রান তুলতেই ২ উইকেট হারাল পাকিস্তান। আর এরই মধ্যে দিয়ে শেষ হলো তৃতীয় দিনের খেলা।
রেকর্ড গুলো এখানে:
দলের স্কোর ৫০ রানও হয়নি, কিন্তু প্রথম পাঁচের পর ব্যাটিংয়ে নেমে তিনটি সেঞ্চুরি—প্রথম ব্যাটসম্যান হিসেবে এমন কীর্তি গড়লেন লিটন দাস। আজ রাওয়ালপিন্ডির আগে ২০২১ সালে চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে ১১৪ রান করেছিলেন বাংলাদেশ দল ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলার পর। পরের বছর মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪১ রান করেন বাংলাদেশ ২৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর।
দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দেশের বাইরে এক টেস্টে ৫ উইকেট ও ফিফটি পেয়েছেন মিরাজ। প্রত্যাশিতভাবেই প্রথম এই কীর্তি করেছেন সাকিব আল হাসান। দুটোই ওয়েস্ট ইন্ডিজর মাটিতে, তাদের বিপক্ষেই। একটি ২০০৯ সালে অন্যটি ২০১৮ সালে। সব মিলিয়ে সাকিব এই কীর্তি গড়েছেন আটবার। মিরাজ করেছেন দুইবার।
রেকর্ডটি হয়েছে সিরিজের প্রথম টেস্টে। রাওয়ালপিন্ডিতে প্রথম ইনিংসে সপ্তম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ ১৯৬ রানের জুটি গড়েছিলেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান।
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ১৬৫ রানের জুটি গড়েছেন মিরাজ ও লিটন। যা টেস্টে সপ্তম উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে ৫০ রানের কমে ষষ্ঠ উইকেট পতনের পর সপ্তম উইকেটে সবচেয়ে বড় জুটি এটা।
৮ নম্বর কিংবা এর পরে নেমে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ফিফটি:
৭—মেহেদী হাসান মিরাজ
৬—মাহমুদউল্লাহ
৫—মোহাম্মদ রফিক
৩—মাশরাফি বিন মুর্তজা
৩—মুশফিকুর রহিম
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই