ভারতের কাছে ধবলধোলাই হয়ে সরাসরি যাকে দায়ি করলেন বাংলাদেশের অধিনায়ক শান্ত
ভারত সফরে প্রত্যাশা ছিল আকাশচুম্বী। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে আসা বাংলাদেশ দলকে নিয়ে আশাবাদী ছিলেন ক্রিকেট বোদ্ধারা। তবে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সেই প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ দল ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই হোঁচট খায়।
প্রথম টেস্টে চেন্নাইয়ে ২৮০ রানের বিশাল পরাজয়ের পর, কানপুরে দ্বিতীয় টেস্টেও টাইগাররা ৭ উইকেটে হেরে যায়। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ ধবলধোলাই হয়।
সিরিজ হারের পর ব্রডকাস্টারকে দেওয়া সাক্ষাৎকারে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটিং ব্যর্থতাকে দুষলেন মোটাদাগে। তিনি বলেন, দুই টেস্টেই আমরা ভালো ব্যাটিং করিনি। এই পরিস্থিতিতে আমাদের ভালো ব্যাট করতে হবে। আপনি যদি আমাদের ব্যাটারদের দেখেন - আমরা ৩০-৪০ বল খেলে আউট হয়ে গিয়েছি। টেস্ট ম্যাচে এটা গুরুত্বপূর্ণ, ব্যাটাররা যখন মাঠে নামেন, তখন বড় রান করতে হবে। সেই সময় যেভাবে অশ্বিন ও জাদেজা (চেন্নাইয়ে প্রথম টেস্ট) ব্যাট করেছিল। ওই পার্টনারশিপটা খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল।
তিনি আরও বলেন, বোলিং ইউনিট হিসেবে আমাদের সেই মুহূর্তগুলো দেখতে হবে- কীভাবে আমরা সেই উইকেটগুলো পেতে পারি। কানপুর টেস্টের প্রথম ইনিংসে দলের বাকি ব্যাটারদের ব্যর্থতার মুখে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মুমিনুল হক। তার প্রশংসা করে শান্ত বলেন, এই টেস্টে (কানপুর) মুমিনুল যেভাবে ব্যাটিং করেছেন তা এগিয়ে যেতে সাহায্য করবে। আর মিরাজ দুই ইনিংসেই ভালো বোলিং করেছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জরুরি বার্তা: সৌদিতে কবে ঈদ? জানাল সুপ্রিম কোর্ট
- বাংলাদেশে ঈদুল ফিতর কবে? যা জানা গেল
- লভ্যাংশ পেলেন শেয়ারহোল্ডাররা
- বোর্ড সভার তারিখ ঘোষণা করলো রবি আজিয়াটা
- ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য জরুরি খবর
- কবে শুরু বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ? দেখে নিন পূর্ণ সূচি
- শবে কদরেরনামাজের নিয়ম, নিয়ত, বিশেষ আমল ও দোয়া
- হু হু করে কমছে স্বর্ণের দাম, দেশের আজকের বাজারদর
- ফলাফল: ৭টিতে বিএনপি, ৭টিতে আ.লীগ ১টিতে জামায়াত প্রার্থী বিজয়ী
- ক্রেতার চাপে বিক্রেতাশূন্য ৮ কোম্পানি, সূচক চাঙ্গা
- সৌদি আরবে কবে ঈদ? শাওয়ালের চাঁদ নিয়ে বড় আপডেট
- ডিএসইর দুই ব্রোকারেজে বড় রদবদল: বাদ পড়লেন ৪ প্রতিনিধি
- পিএসএল খেলতে বিসিবির শর্ত: ছাড়পত্র কি পাবেন টাইগাররা?
- ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, ১ নম্বর সংকেত
- ডিএসই থেকে বাদ পড়ল এশিয়ান টাইগার ফান্ড: আবেদন নাকচ করল বিএসইসি