মিজানুর রহমান আজহারীর ফেসবুক পোস্ট ভাইরাল, উত্তর দিলেন সারজিস আলম
প্রায় সাড়ে চার বছর পর দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। জন্মভুমির মাটিতে পা রাখতে পেরে বেশ উচ্ছসিত তিনি।
বুধবার দেশে ফিরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সহি-সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছলাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। দুআর নিবেদন।’
এই পোস্ট দেওয়ার পরপরেই মুহুর্তে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় দেড় মিলিয়ন রিয়েকশন পড়েছে তার এই পোস্টে। ১ লাখ ৭৫ হাজারেরও বেশি শেয়ার এবং প্রায় ৫ লাখের বেশি মানুষ কমেন্ট করেছে তার মন্তব্যের ঘরে।
আজহারীর ওই পোস্টে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘স্বাগতম। আপনার এই প্রত্যাবর্তন বরকতময় হোক। দীন ও দেশের জন্য কল্যাণ বয়ে আনুক।’
সমন্বয়ক সারজিস আলম লিখেছেন, মাতৃভূমিতে স্বাগতম।
দেশের আরেক জনপ্রিয় বক্তা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তাকে স্বাগতম জানিয়ে লিখেছেন, ‘আহলান সাহলান মারহাবা! আল্লাহ তায়ালা আপনার আগমনকে নিরাপদ করুন। আপনার দ্বারা ইসলামের আলো দিক দিগন্তে ছড়িয়ে দিন।’
মালয়েশিয়া প্রবাসী তরুণ আলেম মুফতি ইউসুফ সুলতান স্মৃতিচারণ করে লিখেন, ‘আহলান ওয়া সাহলান প্রিয় ভাই। আপনার জীবনের স্বপ্ন কী, জানতে চেয়েছিলাম একদিন। আপনি বলেছিলেন, আবার তাফসীরের মাহফিলে ফিরে যেতে চান, আপনি তাফসীরে কুরআনকে ভালবাসেন। আল্লাহ তায়ালা আপনার স্বপ্ন কবুল করুন। আপনাকে - আমাদেরকে সবাইকে এক হয়ে ইখলাসের সঙ্গে দ্বীনের কাজ করার তাওফীক দান করুন। আমীন।’
২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন মিজানুর রহমান আজহারী। এরপর থেকে মালয়েশিয়াতেই অবস্থান করছিলেন তিনি। তখন এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এ বছরের তাফসির প্রোগামের ইতি টানতে হচ্ছে। তাই, মার্চ পর্যন্ত আমার বাকী প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাআল্লাহ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম চীন ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- এশিয়ান কাপ ২০২৬-চলছে বাংলাদেশ বনাম চীন ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- এশিয়ান কাপ ২০২৬-বাংলাদেশ বনাম চীন ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- এক লাফে বাড়লো তেলের দাম
- বাংলাদেশ বনাম চীন: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম চীন ম্যাচ: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন সর্বশেষ ফলাফল
- মন্ত্রিসভায় বড় রদবদল: ৮ প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্নির্ধারণ করলেন প্রধানমন্ত্রী
- এশিয়ান কাপ-চলছে বাংলাদেশ বনাম চীন ম্যাচ: ২০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম চীন: চলছে দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম চীন ম্যাচ: ৩১ মিনিটের খেলা শেষ সরাসরি দেখুন Live
- ১৮ মার্চ কি সাধারণ ছুটি? ঈদের ছুটির বড় খবর বৃহস্পতিবার
- বাংলাদেশ বনাম চীন: চরম উত্তেজনায় শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম চীন ম্যাচ: ৭০ মিনিটের খেলা শেষ, জানুন সর্বশেষ ফলাফল
- আজ বাংলাদেশ বনাম চীন ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম চীন ম্যাচ: কখন, কোথায় এবং কীভাবে দেখবেন সরাসরি?