বাংলাদেশের নতুন নোটে বঙ্গবন্ধুর ছবি থাকবে কিনা আসলো সিদ্ধান্ত
বাংলাদেশে ব্যাংক নোটের নকশায় আসছে বড় পরিবর্তন। নতুন করে ছাপানো হবে ২০, ১০০, ৫০০, এবং ১,০০০ টাকার নোট, যার মধ্যে আর থাকছে না জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। অর্থ মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, এই সিদ্ধান্তের ফলে নতুন নোট বাজারে আসতে সময় লাগতে পারে দেড় বছর পর্যন্ত।
অর্থ বিভাগের পক্ষ থেকে গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংককে নোটের নকশার বিস্তারিত প্রস্তাব পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি এই নতুন নোটের চূড়ান্ত নকশা সুপারিশ করবে। কমিটিতে ব্যাংকের ডেপুটি গভর্নর-১ এর নেতৃত্বে নকশাবিদ ও চিত্রশিল্পীরা থাকবেন।
এই পরিবর্তনের ফলে প্রথম ধাপে চারটি নোট নতুনভাবে নকশা করা হবে, তবে ভবিষ্যতে আরও নোটের নকশায় পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। অর্থ মন্ত্রণালয় বলছে, এই প্রক্রিয়াটি দ্রুত করতে কারেন্সি ও নকশা উপদেষ্টা কমিটির সুপারিশ দ্রুত গ্রহণ করা হবে।
বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালে বাজারে ছাড়া হওয়া প্রথম নোটগুলিতে বঙ্গবন্ধুর ছবি যুক্ত ছিল। এরপর বিভিন্ন সময়ে নতুন নোট প্রচলিত হলেও প্রতিটি নোটে তার ছবি রাখা হয়েছিল। বর্তমানে ২ টাকা থেকে শুরু করে ১,০০০ টাকার সব নোটেই তার ছবি রয়েছে। এছাড়াও, ধাতব মুদ্রাগুলিতে বঙ্গবন্ধুর ছবি সংযুক্ত করা হয়েছে।
যদিও নতুন নোট ছাপানো হবে, বর্তমানে বাজারে চালু থাকা নোটগুলোও বৈধ থাকবে এবং জনগণ সেগুলো ব্যবহার করতে পারবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- লাভেলোর শেয়ার নিয়ে বড় তদন্ত, জরিমানা ১০ ব্যক্তি-প্রতিষ্ঠানের
- স্ক্রিপ নেটিং থেকে নতুন ওয়েবসাইট—পুঁজিবাজারে একসঙ্গে একাধিক পরিবর্তন
- শেয়ারবাজারে বড় ধসের আশঙ্কা, এআইকে ঘিরে নতুন শঙ্কা
- ৫ দিনের সরকারি ছুটি সামনে, কিন্তু ‘বাড়তি ছুটি’ মিলবে না যেদিন
- মাইডাসে ভয়াবহ সংকট, খেলাপি ঋণ ছাড়াল ৪৩২ কোটি টাকা
- ‘সবুজ মাংস’ রহস্য, ল্যাব রিপোর্টে যে কারণের কথা বলা হলো
- এসএসসি নিয়ে সব জল্পনার অবসান? শিক্ষামন্ত্রীর নতুন বার্তা
- জেনে নিন আজকের সর্বশেষ স্বর্ণেরবাজারদর
- ক্ষোভ থেকে ১৭ বছরের কিশোরের অভিনব উদ্যোগ
- শেয়ারবাজারে ডাইরেক্ট লিস্টিংয়ে বড় সিদ্ধান্ত বিএসইসির
- পে স্কেলের গেজেট নিয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব
- পুলিশে বড় রদবদল, একসঙ্গে বদলি ১১ কর্মকর্তা
- সম্মিলিত ইসলামী ব্যাংকের টাকা নিয়ে নতুন নির্দেশনা
- হাজার কোটি টাকার বেশি ঋণখেলাপিদের জন্য বিশেষ সুযোগ
- বেতন বাড়বে, তবে একবারে নয়—নবম পে স্কেলে সরকারের নতুন কৌশল