ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

কোন বিভাগ থেকে কতজন মন্ত্রী হলেো, দেখুন তালিকা

জাতীয় ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৭ ১৮:৪৩:৪৬
কোন বিভাগ থেকে কতজন মন্ত্রী হলেো, দেখুন তালিকা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণের মধ্য দিয়ে যাত্রা শুরু করল বিএনপির নতুন মন্ত্রিসভা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম ঘোষণা করা হয়। এবারের মন্ত্রিসভায় আঞ্চলিক বণ্টনের ক্ষেত্রে চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিশেষ প্রাধান্য লক্ষ্য করা গেছে। অন্যদিকে, সংখ্যার দিক থেকে সবচেয়ে পিছিয়ে রয়েছে সিলেট বিভাগ।

চট্টগ্রামের জয়জয়কার, তালিকায় ১২ জন

নতুন মন্ত্রিসভায় সবচেয়ে বেশি সদস্য জায়গা পেয়েছেন বন্দরনগরী চট্টগ্রাম বিভাগ থেকে। এই অঞ্চল থেকে মোট ১২ জন সরকারে অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে ১০ জন পূর্ণ মন্ত্রী এবং ২ জন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

চট্টগ্রাম বিভাগ থেকে যারা পূর্ণ মন্ত্রী হলেন:

আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, মোহাম্মদ আমিন উর রশীদ ও ড. খলিলুর রহমান।

এ ছাড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জুনায়েদ আব্দুর রহিম সাকি ও মীর মুহাম্মদ হেলাল উদ্দীন।

ঢাকার দাপট: মন্ত্রিসভায় ১০ প্রতিনিধি

চট্টগ্রামের ঠিক পরেই অবস্থান করছে ঢাকা বিভাগ। এই বিভাগ থেকে মোট ১০ জন সদস্যকে নতুন মন্ত্রিপরিষদে যুক্ত করা হয়েছে।

ঢাকা থেকে যারা পূর্ণ মন্ত্রী:

আফরোজা খানম রিতা, ফকির মাহবুব আনাম স্বপন, সরদার সাখাওয়াত হোসেন বকুল ও শেখ রবিউল আলম।

প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন: ইশরাক হোসেন, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ববি হাজ্জাজ, হাবিবুর রশিদ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

উত্তরবঙ্গে মন্ত্রীদের বিন্যাস: রংপুর ও রাজশাহী

রংপুর বিভাগ থেকে মন্ত্রিসভায় ৩ জন মন্ত্রী ও ১ জন প্রতিমন্ত্রী স্থান পেয়েছেন।

মন্ত্রী: মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন ও আসাদুল হাবিব।

প্রতিমন্ত্রী: ফরহাদ হোসেন আজাদ।

রাজশাহী বিভাগ থেকে ২ জন মন্ত্রী ও ৪ জন প্রতিমন্ত্রী নিয়োগ পেয়েছেন।

মন্ত্রী: ইকবাল হাসান মাহমুদ ও মিজানুর রহমান মিনু।

প্রতিমন্ত্রী: এম এ মুহিত, মীর শাহে আলম, ফারজানা শারমিন ও মুহাম্মদ আব্দুল বারী।

বরিশাল, খুলনা ও ময়মনসিংহ বিভাগ

বরিশাল বিভাগ: এই বিভাগ থেকে ২ জন মন্ত্রী ও ৩ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পেয়েছেন।

মন্ত্রী হয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ ও জহির উদ্দিন স্বপন। প্রতিমন্ত্রীরা হলেন— আহমদ সোহেল মঞ্জুর, রাজিব আহসান ও মো. নুরুল হক নুর।

খুলনা বিভাগ: খুলনা থেকে ১ জন মন্ত্রী ও ৩ জন প্রতিমন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মন্ত্রী হিসেবে আছেন নিতাই রায় চৌধুরী। প্রতিমন্ত্রীরা হলেন— মো. আসাদুজ্জামান, অনিন্দ্য ইসলাম অমিত ও শেখ ফরিদুল ইসলাম।

ময়মনসিংহ বিভাগ: এই বিভাগে কোনো পূর্ণ মন্ত্রী না থাকলেও ৫ জন প্রতিমন্ত্রী নিয়োগ পেয়েছেন।

প্রতিমন্ত্রীরা হলেন— মো. শরিফুল আলম, কায়সার কামাল, এম রশিদুজ্জামান মিল্লাত, ইয়াসের খান চৌধুরী ও এম ইকবাল হোসেইন।

সিলেটের প্রতিনিধি সংখ্যা সবচেয়ে কম

মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, নতুন এই তালিকায় সবচেয়ে কম প্রতিনিধিত্ব করছে সিলেট বিভাগ। এই অঞ্চল থেকে কেবল ২ জন সদস্যকে পূর্ণ মন্ত্রী হিসেবে নেওয়া হয়েছে। তারা হলেন— আরিফুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মোক্তাদির।

মঙ্গলবার বিকেলের এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের নতুন প্রশাসনিক কাঠামো চূড়ান্ত হলো। বিভাগীয় এই ভারসাম্য আগামী দিনে দেশের রাজনীতি ও উন্নয়নে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।

তানভির ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ