ব্রেকিং নিউজ: পাল্টে গেল চাকরিতে প্রবেশের বয়স সীমা
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি নিয়ে একটি প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে পুরুষদের জন্য ৩৫ বছর এবং নারীদের জন্য ৩৭ বছর বয়স নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এই প্রস্তাব এখনও চূড়ান্ত না হলেও, বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
কমিটির চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী জানিয়েছেন, মেয়েদের জন্য ৩৭ বছর বয়সসীমার প্রস্তাব দেওয়া হয়েছে কারণ তাদের চাকরিতে অংশগ্রহণের সুযোগ বাড়ানো জরুরি। তিনি বলেন, অনেক মেয়ের জন্য একসঙ্গে একই বয়সে পরীক্ষা দেওয়ার পরিস্থিতি তৈরি হয় না। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ব্যাখ্যা দেন।
আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, ‘৩৫ বছর সবার জন্য প্রযোজ্য। তবে নারীদের জন্য আমরা দুই বছর বাড়িয়ে ৩৭ বছর সুপারিশ করেছি। এটা করেছি কারণ আরো বেশি সংখ্যক নারী যেন অংশগ্রহণ করতে পারে। চাকরি-বাকরিতে আসতে পারে।’
ছেলেদের মতো ওই বয়সে মেয়েদর স্বাভাবিকভাবে পরীক্ষা দেওয়া সম্ভব হয় না জানিয়ে তিনি বলেন, ‘ফ্যামিলি অব্লিগেশন্স থাকে, বিয়ে হয়ে যায়, বাচ্চা-কাচ্চা হয়। তাই তারা যেন আসতে পারেন। এছাড়া আমাদের নারী কর্মকর্তার সংখ্যা তুলনামূলক কম। কোটা আছে, কিন্তু অতটা ফুলফিল হয় না এখনো। সেজন্য আমরা এ সুপারিশ দিয়েছি, যেন নারীরা এ সুবিধাটা পায়, তারা আসতে পারে।’
শিক্ষার্থী ও পার্শ্ববর্তী দেশগুলোর তথ্য বিশ্লেষণ করে এই সুপারিশ করা হয়েছে জানিয়ে তিনি বলেন,‘বিভিন্ন দেশে যে বয়সসীমা আছে সেটা সঙ্গে আমাদের সুপারিশ সংগতিপূর্ণ হয়েছে। কাজেই বাংলাদেশ পৃথিবী থেকে আলাদা কিছু নয়।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এস আলমের দখলে থাকা ব্যাংক নিয়ে এলো নতুন সিদ্ধান্ত
- SSC Result 2026: ফল প্রকাশের তারিখ ও দেখার নিয়ম জানুন
- বাবর আজমের দলে ফেরা নিয়ে নতুন সমীকরণ
- ডিএসইতে বন্ধ কোম্পানির সংখ্যা ৩৫, সবচেয়ে পুরোনোটি ২৪ বছর ধরে নিষ্ক্রিয়
- Snapdragon 8 Gen 3 ফোনে নতুন চমক, Redmi K80 নিয়ে আপডেট
- SSC Result 2026: যে ৩ উপায়ে জানা যাবে ফল
- ১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় পরিবর্তন
- জেনে নিন আজকের সোনা ও রুপার সর্বশেষ দাম
- আগে দেখে নিন, আজকের সোনার নতুন দাম
- তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- টিভিতে আজকের খেলা (৭ আগস্ট)
- সৌদিতে বাংলাদেশিদের আকামা নবায়নে বদলে গেল নিয়ম
- La Liga 2026-2027: সর্বশেষ পয়েন্ট টেবিল ও খবর
- একদিনের ব্যবধানে আজকের সোনার দাম
- ড. ইউনূস বনাম তারেক রহমান—তুলনায় যা বললেন কাদের সিদ্দিকী