চমক দিয়ে বাংলাদেশের ওয়ানডে ও টেস্ট ফরমেটের অধিনায়কের নাম জানালেন বিসিবি বস ফারুক
নাজমুল হোসেন শান্তর জন্য ব্যাটিং ফর্মে ফিরতে সময়টা ভালো যাচ্ছে না। তিনি চলতি বছরের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পান। তবে অধিনায়ক হওয়ার পর থেকেই তার ব্যক্তিগত পারফরম্যান্সে ভাটা পড়েছে। টেস্ট ও টি-টোয়েন্টিতে তার গড় কমেছে, যদিও ওয়ানডেতে কিছুটা উন্নতি হয়েছে।
অধিনায়ক হিসেবে তিনি ব্যাট হাতে ধারাবাহিকতা বজায় রাখতে পারছেন না, আর ভারতের বিপক্ষে সফরে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর তাকে নিয়ে সমালোচনা আরও বেড়েছে। এর মধ্যেই শোনা যাচ্ছে, তিনি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন, যেন পারফরম্যান্সের দিকে মনোযোগ বাড়াতে পারেন।
যদি শান্ত অধিনায়কত্ব ছাড়েন, তবে পরবর্তী নেতৃত্বের জন্য আলোচনায় আছেন মেহেদী হাসান মিরাজ। বিসিবি সভাপতি ফারুক আহমেদও আজ গণমাধ্যমে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন, যা থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে মিরাজই হতে পারেন নতুন অধিনায়ক।
চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বলেন, 'অবশ্য মিরাজ ইজ ওয়ান, কেন সেটা জানেন। সে তিন ফরম্যাটে খেলছে। দুইটা ফরম্যাট তো কনফার্ম খেলে। সে অনূর্ধ্ব ১৯ দলেরও অধিনায়ক ছিল।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বেলজিয়াম বনাম মিশর ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- ইরান বনাম নিউজিল্যান্ড: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বেলজিয়াম বনাম মিশর: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: জেনে নিন সময়সূচী, একাদশ ও লাইভ দেখার উপায়
- আজ স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: কখন, কোথায় কীভাবে দেখবেন লাইভ
- ফ্রান্স বনাম সেনেগাল ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সৌদি আরব বনাম উরুগুয়ে: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ইরান বনাম নিউজিল্যান্ড: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- কিছুক্ষণ পর স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- রাতে বেলজিয়াম বনাম মিশর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ