তামিম ও মাশরাফির ফেসবুক পোস্ট, সারাদেশে উঠলো প্রশংসার ঝড়
বাংলাদেশ নারী ফুটবল দল টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে বাংলাদেশ ২-১ গোলে স্বাগতিক নেপালকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
প্রথমার্ধে দুই দলই বেশ কিছু আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। বাংলাদেশের তহুরা খাতুন ও নেপালের সাবিত্রা ভান্ডারি কয়েকটি সুযোগ নষ্ট করেন। ৫২ মিনিটে তহুরা খাতুনের পাস থেকে মনিকা চাকমা গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন। তিন মিনিট পরই নেপাল আমিশা কারকির গোলে সমতা ফিরিয়ে আনে।
৮১ মিনিটে ঋতুপর্ণা চাকমা চমৎকার এক শটে গোল করে বাংলাদেশকে আবার এগিয়ে নেন। এই গোলেই বাংলাদেশ শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে। শেষ দিকে বাংলাদেশের গোলরক্ষক রূপনা চাকমার কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ এবং রক্ষণভাগের দৃঢ়তায় বাংলাদেশ জয় নিশ্চিত করে।
রেফারির শেষ বাঁশির পর সাবিনা খাতুনের দল শিরোপা উদযাপনে মেতে ওঠে, আর সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ নারী ফুটবল দল।
বাংলাদেশের এই জয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে প্রশংসার ঝড়। একে একে পোস্ট করতেন বাংলাদেশের জাতীয় দলে ক্রিকেটার। প্রশংসায় ভাসতে থাকেন বাংলাদেশের নারী ফুটবলাররা।
এক ফেসবুক পোস্টে মাশরাফি লিখেন, আগেরবার ছিল স্বপ্ন পূরণের অনির্বচনীয় আনন্দ, এবার প্রত্যাশা পূরণের উত্তুঙ্গ উচ্ছ্বাস। ওরা অদম্য, ওরা অপ্রতিরোধ্য, ওরা বাংলাদেশের মুখ... অভিনন্দন বাংলার মেয়েদের।
তাসকিন লিখেন, Huge congratulations to the Bangladesh women's team for clinching the SAFF Championship with a 2-1 win over Nepal! We are incredibly proud and inspired by your achievement. Keep shining!
বাংলাদেশ জাতীয় দলেন সাবেক অধিনায়ক তামিম লিখেন, Extraordinary moment for Bangladesh football and Bangladesh sports!!!
A BIG CONGRATULATIONS GIRLS!!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026 প্রকাশ আজ: ওয়েবসাইট ও এসএমএসে দেখার পুরো নিয়ম
- অকার্যকর ৩ আর্থিক প্রতিষ্ঠান, বন্ধ হলো শেয়ার লেনদেন
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- SSC Result প্রকাশ , এক নজরে জেনে নিন পাসের হার ও ফল দেখার নিয়ম
- মার্কশিটসহ এসএসসি ফল দেখুন এক ক্লিকে, জানুন পুরো নিয়ম
- রাজশাহী বিভাগের ২০ কলেজের তালিকা এক নজরে
- এসএসসির ফল প্রকাশ, বোর্ডভিত্তিক পাসের হার দেখুন একনজরে
- SSC Result হাতে পাওয়ার পর যে ভুলগুলো করবেন না
- কোন বোর্ডে কত পাস? এসএসসির ফলাফলের পুরো চিত্র
- ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- এসএসসির ফলাফলে আরও দুই তথ্য সামনে এলো
- নম্বর কম মনে হলে যা করবেন, এসএসসি ফল পুনর্নিরীক্ষণের তারিখ ঘোষণা
- ব্যাংক-সঞ্চয় অফিসে যেতে হবে না, সঞ্চয়পত্র কেনায় আসছে নতুন নিয়ম
- শিক্ষামন্ত্রীর বিশেষ বৈঠক’—পাটওয়ারীর পোস্ট ঘিরে নতুন বিতর্ক