আগামীকাল কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন প্রতিপক্ষের নাম ম্যাচ শুরুর সময়
হংকং সিক্সেসে প্রথম ম্যাচে ওমানকে ৩৪ রানে হারিয়ে ভালো সূচনা করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ১৮ রানে হারায় গ্রুপ পর্বের বাধা টপকাতে হিমশিম খেতে হয়েছে ইয়াসির আলীর দলকে। ৬ ওভারে ১০৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে সাইফউদ্দিন ও জিসানের ব্যাটে ৩ উইকেট হারিয়ে ৮৯ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। এই হার সত্ত্বেও ‘ডি’ গ্রুপের রানার্স আপ হিসেবে সেরা আটে পৌঁছেছে টাইগাররা। সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে ভারত বা সংযুক্ত আরব আমিরাত।
জবাবে খেলতে নেমে ইনিংসের তৃতীয় বলেই ছক্কা মেরে শুরু করেছিলেন অধিনায়ক ইয়াসির আলী, কিন্তু পরের বলেই ২ বলে ৬ রান করে বোল্ড হন ধনাঞ্জয়া লাকশানের দারুণ এক ডেলিভারিতে। এরপর সাইফউদ্দিন ও জিসান ইনিংস টানার চেষ্টা করেন, কিন্তু প্রথম দুই ওভারে মাত্র ২৪ রান ওঠে। থারিন্দু রত্নায়েকের করা তৃতীয় ওভারে বাংলাদেশ এক ছক্কা ও চারে ১৫ রান যোগ করলেও, ৪ ওভার শেষে রান দাঁড়ায় ৫২।
শেষ দুই ওভারে ৫৬ রান প্রয়োজন ছিল, যেখানে লাহিরু সামারকুনের প্রথম তিন বলে দুই ছক্কা মেরে জয়ের পথে যাচ্ছিল বাংলাদেশ। তবে ১৩ বলে ২৭ রান করা জিসান সামারকুনের স্লোয়ার ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হয়ে ফেরেন। আবু হায়দার রনি প্রথম বলেই চার মেরে শুরু করলেও দ্বিতীয় বলেই ক্যাচ দিয়ে আউট হন।
শেষ ওভারে সাইফউদ্দিন তিনটি ছক্কা মেরেও বাংলাদেশকে জয় এনে দিতে পারেননি। তিনি ১৭ বলে ৪২ রানে অপরাজিত থাকেন, এবং সোহাগ গাজী মাত্র ২ বলে ৭ রান করেন।
এর আগে, ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৩ উইকেট হারিয়ে ৬ ওভারে ১০৭ রান করে। লিহুরু মাদুশঙ্কা ১৭ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন, থানুকা দাবারে ১২ বলে ৩২ এবং সান্দুন ৬ বলে ১৮ রান করেন। বাংলাদেশের পক্ষে জিসান আলম এক ওভারে ৬ রানে ২ উইকেট নেন।
হংকং সিক্সেসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ।
বাংলাদেশ বনাম পাকিস্তান
(২ নভেম্বর, দুপুর ২:৪০)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে