বিশ্বকাপ বাছাইয়ের দল থেকে নেইমার-এনদ্রিক বাদ দেয়ার অবিশ্বাস্য ব্যাখ্যা দিলেন কোচ দরিভাল
বছরের শেষ ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। শুক্রবার (১ নভেম্বর) কোচ দরিভাল এই দুটি ম্যাচের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন।
এই স্কোয়াডে তরুণ স্ট্রাইকার এনদ্রিকের জায়গা হয়নি। এছাড়া, চোট কাটিয়ে মাঠে ফিরলেও নেইমার জুনিয়র এ বছর আর জাতীয় দলের হয়ে খেলবেন না, যা আগেই জানা গিয়েছিল। ফলে এই ম্যাচগুলোতেও তার দেখা মিলবে না।
নেইমারকে দলে না রাখা নিয়ে দরিভাল বলেছেন, ‘নেইমারের সঙ্গে যা ঘটছে, আমরা সবকিছু কাছ থেকে অনুসরণ করছি। বিশেষ করে ব্রাজিলের হয়ে খেলার সময় তার চোটে পড়ার ঘটনার পর থেকে। গত দুই মাসে দুই তিনবার তার সঙ্গে আমার কথা হয়েছে। আমরা সবাই তার উন্নতির ব্যাপারে মনোযোগী। সে পুরোপুরি সেরে উঠেছে। কিন্তু মাঠে সে খুব কম মিনিটই পেয়েছে। এটা বড় একটি কারণ। আমার পরেরবার তাকে ফেরানোর জন্য প্রস্তুত থাকব, সেও প্রস্তুত থাকবে।’
‘আমি নিশ্চিত করে বলতে পারি যে সে দলে থাকতে চেয়েছিল। এবার তাকে দলে রাখতে পারলে আমিও খুশি হতাম। তবে তাকেও পরিস্থিতি বুঝতে হবে। সে খুব কম মিনিটই মাঠে পেয়েছে। কিন্তু তাকে মাঠে কিংবা বেঞ্চে দেখলে আমাদের অনেক দাবি থাকবে। আমার মনে হয় আমাদের সতর্ক থাকতে হবে।’-যোগ করেন তিনি।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ২০ নভেম্বর পরের ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে সেলেসাওরা। দলে ডাক পাওয়া সদস্যরা আগামী ১১ নভেম্বর থেকে বেলেমে অনুশীলন শুরু করবে।
ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াড-
গোলরক্ষক: বেন্তো, এদেরসন, ওয়েবেরটন।
রক্ষণভাগ: দানিলো, ভ্যান্ডারসন, আবনের, গিলের্মো আরানা, এদের মিলিতাও, গাব্রিয়েল মাগলায়েস, মার্কিনিওস, মুরিলো।
মাঝমাঠ: আন্দ্রে, ব্রুনো গিমারেস, গারসন, লুকাস পাকেতা, আন্দ্রেস পেরেইরা।
আক্রমণভাগ: এস্তেভাও, রদ্রিগো, লুইস হেনরিক, সাভিনিও, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর জেসুস, রাফিনিয়া।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- আজকের নামাজের সময়সূচি: ৭ এপ্রিল ২০২৬
- ইয়ামালের পাশে ভিনিসিয়ুস: বর্ণবাদ রুখবে রিয়াল-বার্সা তারকা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- হাসিমুখে বিদায় নিতে চাই: বড় ঘোষণা দিলেন সাকিব