চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ বনাম আরব আমিরাতের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ
হংকং সিক্সেস ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে সহজেই পরাজিত করে সেমিফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ দল। দলের এই জয়ে ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রেই অসাধারণ নৈপুণ্য দেখান মোহাম্মদ সাইফউদ্দিন।
প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল আক্রমণাত্মক। জিসান আলম এবং আব্দুল্লাহ আল মামুন ওপেনিংয়ে নেমে প্রথম ওভার থেকেই দ্রুত রান তুলতে থাকেন। দ্বিতীয় ওভারে তারা চার ও ছক্কার বন্যা বইয়ে ২০ রান সংগ্রহ করেন। তৃতীয় ওভারেও তাদের ধুন্ধুমার ব্যাটিংয়ে আসে আরও ১৬ রান। এভাবে মাত্র ৩ ওভারে বিনা উইকেটে ৪৫ রান তোলে বাংলাদেশ।
পরের ওভারে আব্দুল্লাহ আল মামুন ১১ বলে ৩১ রান করে আউট হলেও ততক্ষণে বাংলাদেশের ইনিংস বেশ জমে ওঠে। শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিন ক্রিজে নেমে ৯ বলে ৩৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। সাইফউদ্দিনের এই ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ১১১ রানের বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নামা সংযুক্ত আরব আমিরাত শুরুর ওভারেই বিপাকে পড়ে। সাইফউদ্দিন নিজের প্রথম ওভারেই ২টি উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপের মধ্যে ফেলে দেন। দ্বিতীয় ওভারে আবু হায়দার রনি আমিরাতকে আটকে রাখেন মাত্র ৭ রানে। এরপর তৃতীয় ওভারে আব্দুল্লাহ আল মামুন এক ওভারে ২৮ রান দিয়ে ফেললেও বিপদজ্জনক সঞ্চিত শর্মার উইকেট তুলে নেন।
শেষদিকে আমিরাতের ব্যাটাররা চেষ্টা চালালেও বিশাল লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়। ফলে, দাপুটে জয় তুলে নিয়ে বাংলাদেশ সেমিফাইনালে জায়গা করে নেয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ