দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম, দেখেনিন প্রতি ভরি ২২ ক্যারেট সোনার নতুন দাম
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। গত কয়েকদিনে দুই দফা সোনার দাম কমার পর, এখন বাজারে নতুন মূল্য সমন্বয় করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, আজ থেকে কার্যকর হবে নতুন দাম, যার ফলে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বেড়েছে, যার ফলে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এই নতুন মূল্যবৃদ্ধি বাজারের সার্বিক পরিস্থিতি এবং তেজাবি সোনার দাম বৃদ্ধির প্রেক্ষিতে করা হয়েছে।
নতুন দামে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা হয়েছে। এর পাশাপাশি ২১ ক্যারেট সোনার প্রতি ভরি মূল্য ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা, ১৮ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৯৩ হাজার ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে যুক্ত করা হবে সরকারের নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুসের নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ। তবে গহনার ডিজাইন এবং মানের ভিত্তিতে মজুরির পরিমাণে তারতম্য হতে পারে।
এর আগে, ২৬ নভেম্বর সোনার দাম কমানো হয়েছিল, যেখানে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ছিল ১ লাখ ৩৭ হাজার ৫৫৪ টাকা। এবার আবার মূল্য সমন্বয়ের মাধ্যমে বাজারে সোনার দাম বৃদ্ধি করা হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময়সূচি