ব্রেকিং নিউজ: আইপিএলের দুয়ার খুলে গেল মুস্তাফিজ, তাসকিন ও রিশাদের
এবারের আইপিএলে বাংলাদেশ থেকে ১২ জন ক্রিকেটারের নাম ছিল। তবে কাউকে নিতে আগ্রহ দেখায়নি আইপিএলের দল গুলো। বাংলাদেশের ১২ ক্রিকেটারের মধ্যে মাত্র ২ জন ক্রিকেটারের নাম উঠে নিলামে। মুস্তাফিজ ও রিশাদের নাম নিলামে তোলা হলেও তাদের কাউকে নেয়নি আইপিএলের ফ্র্যাঞ্চাইজির মালিকরা।
আর এতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আইপিএল বয়কটের ডাক দেয় বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। চারে দিকে শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা। আবার বাংলাদেশের ক্রিকেটারদের দল না পাওয়ার পেছনে অনেকে রাজনৈতিক কারণকে দায়ি করেন।
তবে বাংলাদেশের বেশ কয়েক জন ক্রিকেটারের এখনো আইপিএলে দল পাওয়ার ক্ষীন আশা আছে। তবে তা নির্ভর করবে অনেক যদি কিন্তুর উপর। গত কয়েকটা আইপিএলে নিলামের দল পেয়েছিলেন তাসকিন ও শরিফুল। তবে বিসিবির কারণে সেই আসর গুলোতে খেলতে পারেননি এই দুই পেসার।
তাদের কাছে সুযোগ আসে আইপিএল নিলামে দল পাওয়া ক্রিকেটাররা খেলতে না পারায়। দেশের খেলা থাকার কারণে অনেকে খেলতে পারেননি আবার ইনজুরির কারণেই অনেক ক্রিকেটার দল পেয়েও খেলতে পারে না। ঠিক ঐ কারণে আইপিএলে খেলার সুযোগ এসেছিল তাসকিন ও শরিফুলের কাছে।
এবারও এই রকম সুযোগ আসতে পারে তাসকিন, শরিফুল, মুস্তাফিজ ও রিশাদের কাছে। কেননা আইপিএল শুরু হতে এখনো প্রায় তিন মাস বাকি আছে এই সময়ের মধ্য অনেক ক্রিকেটার ইনজুরি পড়তে পারেন ব্যক্তিগত কারণেও অনেক ক্রিকেটার শেষ মূহুর্তে আইপিএল খেলে না। তাই বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের এখন আশা টুক এখানেই বেঁচে আছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?