২২ দিন বন্ধ থাকবে দেশের সব কোচিং সেন্টার, নির্দেশ দিল সরকার
সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে দেশের সব কোচিং সেন্টার আগামী ২২ দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত একটি আদেশ জারি করে।
আদেশে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ১ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিচালিত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষা দেশের ১৯টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।
সরকারের এই পদক্ষেপ ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে। অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে বন্ধ কোম্পানির সংখ্যা ৩৫, সবচেয়ে পুরোনোটি ২৪ বছর ধরে নিষ্ক্রিয়
- SSC Result 2026: যে ৩ উপায়ে জানা যাবে ফল
- SSC Result 2026 প্রকাশ সোমবার, ওয়েবসাইট ও এসএমএসে জানার নিয়ম
- ১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় পরিবর্তন
- জিএসপি ইনভেস্টমেন্ট নিয়ে বিএসইসির বড় সিদ্ধান্ত, তদন্তে যেসব বিষয়
- উত্থান-পতনের দোলাচলে শেয়ারবাজার, লেনদেনের শীর্ষে যে ১০ কোম্পানি
- আগে দেখে নিন, আজকের সোনার নতুন দাম
- SSC Result প্রকাশ ১০টায়, নতুন এসএমএস নম্বরসহ জানুন যেভাবে
- SSc Result 2026 তারিখ চূড়ান্ত, স্কুলে ভর্তি নিয়ে নতুন নিয়ম
- মুনাফা বৃদ্ধির ধারায় ইসলামী ইন্স্যুরেন্স, ছয় মাসের হিসাব প্রকাশ
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- মেসির জীবনে নেমে এলো শোকের ছায়া
- La Liga 2026-2027: সর্বশেষ পয়েন্ট টেবিল ও খবর
- একদিনের ব্যবধানে আজকের সোনার দাম
- সূর্যগ্রহণের দিন আকাশে চোখ ধাঁধানো দৃশ্য, জেনে নিন সময় ও স্থান