বিসিবি সাথে বৈঠক শেষে পারিশ্রমিক ইস্যু নিয়ে যা বললেন আসিফ মাহমুদ
চলমান বিপিএলে মাঠের ক্রিকেটের চেয়ে বাইরের বিষয় নিয়ে বেশি আলোচনায় ছিল। বিশেষ ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু। এটা শুধু এবারের বিপিএল না প্রায় বিপিএলেই ক্রিকেটারদের পারিশ্রমিক থাকেই। তবে এবার সব মাত্রাকে ছাড়িয়ে গেছে। পারিশ্রমিক না পাওয়াতে ক্রিকেটারদের অনুশীলন বাতিল, বিদেশী ক্রিকেটারদের ম্যাচ না খেলা কিনা ছিল এবারের বিপিএলে।
বিশেষ করে রাজশাহীর পারিশ্রমিক নিয়ে বেশি জল ঘোলা হয়েছে। এখন পর্যন্ত তারা ক্রিকেটারদের পারিশ্রমিক দেননি। দেশের অন্যতেম সেরা আসর বিপিএল। যেখানে দেশি-বিদেশি ক্রিকেটার খেলে থাকে। যার ফলে বিশ্ব মিডিয়ার নজর থাকে বিপিএলের দিকে। আর এই রকম একটা বাজে ইস্যু বিসিবি ও বিপিএলের মান ক্ষুণ্ণ করেছে। এই নিয়ে আজ বিসিবিতে জরুরি সভা করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
এর আগে এসব অভিযোগকে সামনে রেখে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) একটি তদন্ত কমিটিও গঠন করেছিল। বিসিবির সাথে বৈঠক গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
আর সেখানেই ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার বিষয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমরা আজকে রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন। পরবর্তীতে যদি না করেন তাহলে কথা বলার মত থাকবে না। আমরা আইনি ব্যবস্থা নিব। আমি স্পষ্টভাবে বলেছি যে আপনারা এটা যদি পে করতে ব্যর্থ হন আমাদের আইনি প্রক্রিয়ায় যেতে হবে।’
তিনি আরও বলেন, বিপিএল আয়োজনে কোনো অবহেলা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে একটা সত্যান্বেষী কমিটি গঠন করা হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা