“ওবায়দুল কাদের দেশেই আছেন”
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ওবায়দুল কাদের দেশ ছেড়েছেন কিনা, তা নিয়ে গত কিছুদিন ধরে নানা গুঞ্জন ছড়ালেও অনলাইন অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক ইলিয়াস হোসেন দাবি করেছেন, তিনি এখনো বাংলাদেশেই আছেন।
রবিবার (৩ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইলিয়াস হোসেন লেখেন, “অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশেই আছেন। তিনি দেশ ছেড়েছেন কিংবা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন—এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে।”
তার এই পোস্টের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। কেউ কেউ তার দেওয়া তথ্যকে বিশ্বাস করলেও অনেকে নিশ্চিত তথ্য চেয়ে তাকে আরও বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে কয়েকদিন ধরেই নানা গুঞ্জন ছড়াচ্ছিল। অনেকেই দাবি করছিলেন, তিনি সুকৌশলে দেশ ছেড়েছেন বা তাকে দেশ ছাড়তে সহায়তা করা হয়েছে। তবে ইলিয়াস হোসেনের বক্তব্যের পর এই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।
এদিকে, কিছুদিন আগে ঘটে যাওয়া জুলাই অভ্যুত্থানের হতাহতের ঘটনা নিয়েও আলোচনা চলছে, যা দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তবে এখন পর্যন্ত সরকারিভাবে ওবায়দুল কাদেরের অবস্থান সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের স্বর্ণের ভরি কত
- বর্তমানে vivo-এর সেরা ৫ ফোন, কোনটার দাম কত?
- 8000mAh ব্যাটারি নিয়ে vivo Y32, সঙ্গে IP69 সুরক্ষা
- আজকের স্বর্ণের দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত
- OPPO Find X10 Pro Max-এ তিন ২০০MP ক্যামেরা, ব্যাটারি ৮,০০০mAh
- আজকের আবহাওয়া: দেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- আজকের টাকার রেট: বেড়েছে ১৭টি দেশের টাকার মান
- Vivo X500 Series: ২০০MP ক্যামেরা ও ৮০০০mAh ব্যাটারির চমক