ধোনির অবিশ্বাস্য স্ট্যাম্পিং: নতুন ইতিহাস গড়লেন চিপকে
নিজস্ব প্রতিবেদক: বয়স ৪৩ পেরিয়ে ৪৪-এর দোরগোড়ায়। তবু মহেন্দ্র সিং ধোনির ক্ষিপ্রতা আজও অটুট। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও, আইপিএলে এখনো চেন্নাই সুপার কিংসের অন্যতম নির্ভরযোগ্য ভরসা তিনি। চিপকের এম চিদাম্বারাম স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে তার দুর্দান্ত স্ট্যাম্পিং আবারও প্রমাণ করল, কেন তিনি উইকেটকিপিংয়ের অন্যতম সেরা প্রতিভা।
মাত্র ০.১২ সেকেন্ডে স্ট্যাম্পিং, ধোনির রেকর্ড
ইনিংসের ১০.৩ ওভারে নূর আহমেদের বলে বড় শট খেলতে চেয়েছিলেন মুম্বাই অধিনায়ক সূর্যকুমার যাদব। কিন্তু বল মিস করায় সেটি সোজা চলে যায় ধোনির হাতে। বল গ্লাভসে নেওয়ার পর সময় নষ্ট না করে বিদ্যুৎগতিতে স্টাম্প ভেঙে দেন তিনি, সময় নেন মাত্র ০.১২ সেকেন্ড। এতটাই দ্রুত প্রতিক্রিয়া দেখান যে সূর্যকুমার তখনো ক্রিজে ফেরার সুযোগ পাননি।
এই দুর্দান্ত স্ট্যাম্পিং শুধু মুহূর্তটিকে স্মরণীয় করেনি, তৈরি করেছে নতুন রেকর্ডও। এক মাঠে সবচেয়ে বেশি স্ট্যাম্পিংয়ের তালিকায় বাংলাদেশের লিটন দাসকে টপকে শীর্ষ তিনে উঠে এসেছেন ধোনি। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে লিটন দাসের স্ট্যাম্পিং সংখ্যা ছিল ২০টি, আর চিদাম্বারামে ধোনির স্ট্যাম্পিং হলো ২১টি।
এক মাঠে সবচেয়ে বেশি স্ট্যাম্পিং:
৩০ - নুরুল হাসান সোহান, শের-ই বাংলা স্টেডিয়াম (বাংলাদেশ)২২ - মুশফিকুর রহিম, শের-ই বাংলা স্টেডিয়াম (বাংলাদেশ)২১ - মহেন্দ্র সিং ধোনি, এম চিদাম্বারাম স্টেডিয়াম (ভারত)২০ - লিটন কুমার দাস, শের-ই বাংলা স্টেডিয়াম (বাংলাদেশ)
তবে শুধু নির্দিষ্ট এক মাঠে নয়, আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে স্ট্যাম্পিংয়ের শীর্ষেও আছেন ধোনি। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি করেছেন ১৯৫টি স্ট্যাম্পিং, যা বিশ্বের যেকোনো উইকেটকিপারের চেয়ে বেশি। আইপিএলেও তার পরিসংখ্যান চমকপ্রদ—স্ট্যাম্পিং ৪৩টি, সঙ্গে ১৪৮টি ক্যাচ।
ধোনির দুরন্ত ক্যারিয়ার: বয়স শুধুই সংখ্যা
সময় বদলেছে, নতুন তারকারা ক্রিকেটে জায়গা করে নিয়েছেন, কিন্তু ধোনির ক্ষিপ্রতা আজও অটুট। বয়স তার কাছে শুধুই সংখ্যা। চিপকের এই ঐতিহাসিক মুহূর্ত আবারও প্রমাণ করল, কেন তাকে উইকেটকিপিংয়ের কিংবদন্তি বলা হয়। এই পারফরম্যান্স শুধু রেকর্ড বইয়ে ঠাঁই পাবে না, ভক্তদের মনে গেঁথে থাকবে অনেকদিন।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে ১৫ হাজার টাকা কমলো সোনার দাম
- ব্রাজিল ও কলম্বিয়া ম্যাচের জন্য ফ্রান্সের শক্তিশালী স্কোয়াড ঘোষণা
- কমলো তেলের দাম
- আজকের নামাজের সময়সূচি: (শনিবার, ২১ মার্চ ২০২৬)
- ভিয়েতনাম সফরের আগে তারকা ফুটবলারকে হারালো বাংলাদেশ
- আজ এভারটন বনাম চেলসি ম্যাচ: পরিসংখ্যান, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচী:ব্রাইটন বনাম লিভারপুল
- ২০৩০ সালে ৩৬টি রোজা রাখার বিরল এক সুযোগ
- আজ ব্রাইটন বনাম লিভারপুল ম্যাচ: জানুন সম্ভাব্য লাইনআপ ও প্রেডিকশন
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ২২ মার্চ ২০২৬)
- ঈদুল ফিতরের চাঁদ দেখার দোয়া ও আমল: নবীজির (সা.) শেখানো সুন্নাহ
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (২১ মার্চ ২০২৬)
- আজ ফুলহ্যাম বনাম বার্নলি ম্যাচ: প্রিভিউ, ইনজুরি আপডেট ও সম্ভাব্য একাদশ
- ভিভো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: আবেদন করার শেষ সময় ১১ এপ্রিল
- ‘সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণা সাব্বিরের, ফিরতে চান দলে