Alamin Islam
Senior Reporter
মোস্তাফিজকে ছাড়ায় বিতর্ক, বিশ্বকাপ ঘিরে টানাপোড়েন
টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে অস্বস্তির আবহ তৈরি হয়েছে। বাংলাদেশ দলের অংশগ্রহণ না করা এবং পাকিস্তানের ভারত ম্যাচ বর্জনের ঘোষণায় বড় মঞ্চের এই টুর্নামেন্ট ঘিরে বাড়ছে অনিশ্চয়তা। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলীর মতে, এই জটিলতার সূত্রপাত হয়েছে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে আগে ভাগে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে।
নিজের ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে বিসিসিআইয়ের পদক্ষেপ নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন বাসিত। তার বক্তব্য, বোর্ড চাইলে বিশ্বকাপ শেষ হওয়ার পরও সিদ্ধান্ত নিতে পারত। তাড়াহুড়া করে মোস্তাফিজকে ছাড়ায় পরিস্থিতি অপ্রয়োজনীয়ভাবে জটিল হয়ে উঠেছে।
তার মতে, এই ঘটনার প্রভাব কেবল একজন ক্রিকেটারের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। বরং এর রেশ ছড়িয়ে পড়ে বাংলাদেশ দলের সিদ্ধান্তেও। ভারত সফরে যেতে অনীহা প্রকাশ করে বাংলাদেশ, যা পরবর্তীতে পাকিস্তানের অবস্থানেও প্রভাব ফেলে।
বিশ্বকাপ পরিস্থিতিতে শুরু থেকেই বাংলাদেশের প্রতি সমর্থন জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। পরে পাকিস্তান সরকার ঘোষণা দেয়, ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে দল মাঠে নামবে না। ম্যাচটি আয়োজন না হলে নিয়ম অনুযায়ী ভারত সরাসরি দুই পয়েন্ট পেতে পারে।
এ প্রসঙ্গে বাসিত আলী বলেন, খেলা না হয়েই পয়েন্ট দেওয়া ক্রিকেটের জন্য ইতিবাচক বার্তা নয়। তার মতে, এতে প্রতিযোগিতার স্বাভাবিকতা নষ্ট হয় এবং দর্শকদের কাছেও ভুল বার্তা যায়।
পাকিস্তানের এমন সিদ্ধান্তে আর্থিক জরিমানা কিংবা আইসিসির শাস্তির আশঙ্কা থাকলেও এ নিয়ে চিন্তিত নন সাবেক এই ক্রিকেটার। তিনি মনে করেন, যেহেতু সরকারের নির্দেশে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই সম্ভাব্য ক্ষতির দায়ভারও সরকারই নেবে।
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপ, যা চলবে ৮ মার্চ পর্যন্ত। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে এই আসরের আয়োজন করছে। একই গ্রুপে থাকা ভারত ও পাকিস্তানের লড়াই ঘিরে বাড়তি আগ্রহ থাকলেও বর্তমান পরিস্থিতিতে ম্যাচটি আদৌ হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: দুই সন্তান হলে মাসে ৬ হাজার টাকা, কারা পাবেন এই ভাতা
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- আজকের সোনার দাম ১৮, ২১ ও ২২ ক্যারেট কত?
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম