দাখিল পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন: নতুন তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: আগামী ১০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা। তবে পরীক্ষার্থীদের জন্য রয়েছে নতুন আপডেট! মাদ্রাসা বোর্ডের প্রকাশিত সংশোধিত সময়সূচি অনুযায়ী, বাংলা প্রথম পত্র এবং উচ্চতর গণিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) মাদ্রাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই সময়সূচি প্রকাশ করা হয়। সংশোধিত রুটিন অনুসারে, বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ এপ্রিল, যা পূর্বনির্ধারিত ছিল ২০ এপ্রিল। অন্যদিকে, উচ্চতর গণিত পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ মে, যা পূর্বে ছিল ১৩ মে।
এর আগে, গত ১৬ মার্চ বোর্ড কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল, ১৩ এপ্রিলের নির্ধারিত আরবি প্রথম পত্র পরীক্ষা পিছিয়ে ১৩ মে নেওয়া হবে। এবার বাংলা প্রথম পত্র ও উচ্চতর গণিত পরীক্ষার সময়ও পুনর্নির্ধারণ করা হলো।
সংশোধিত রুটিনে শুধুমাত্র বাংলা প্রথম পত্র ও উচ্চতর গণিত (তত্ত্বীয়) পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। অন্যান্য সকল পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত রয়েছে। তবে তত্ত্বীয় পরীক্ষার পরপরই, ১৬ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে, যা ২০ মের মধ্যে শেষ করতে হবে।
এবারের দাখিল পরীক্ষা ঘিরে শিক্ষার্থীদের মাঝে বেশ আগ্রহ লক্ষ করা যাচ্ছে। আগামী ১০ এপ্রিল, এসএসসি পরীক্ষার পাশাপাশি দাখিল পরীক্ষার উদ্বোধনী দিন হিসেবে কোরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন শিক্ষার্থী। পাশাপাশি, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশগ্রহণ করবে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন শিক্ষার্থী।
সংশোধিত সময়সূচি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে। পরীক্ষার্থীদের যথাযথ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।
রাজিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাত্র দুই দিন শেয়ার কিনলেই শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে নতুন উদ্যোগ, একগুচ্ছ প্রস্তাব
- কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর উৎপাদনে ফিরল এক কোম্পানি
- সালমান এফ রহমান মুক্ত হচ্ছে শেয়ারবাজার!
- শেয়ারবাজারে নজরদারি বাড়াল বিএফআইইউ, মানতে হবে নতুন নিয়ম
- এজিএমে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের নগদ লভ্যাংশ অনুমোদন
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নতুন সুযোগ, আসছে ডাইরেক্ট লিস্টিং
- দুর্গাপূজার সরকারি ছুটি ২০২৬: কবে থেকে, কত দিন জানুন এক নজরে
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে কত জেনে নিন
- আইপিও আবেদন ও ডাইরেক্ট লিস্টিং নিয়ে নতুন বার্তা দিল বিএসইসি
- ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি: ব্যাটিংয়ে ভারত সরাসরি দেখুন Live
- প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করলো আমরা টেকনোলজিস
- ডিএসই: শেয়ারবাজার নিয়ে আজকের ৩ গুরুত্বপূর্ণ ঘোষণা
- একাদশ শ্রেণির ভর্তি ফল ২০২৬: কিছুক্ষণ পর প্রথম ধাপের রেজাল্ট দেখুন এখানে
- আজ বাংলাদেশে১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম জেনে নিন