আবারো ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমানা রউফ চৌধুরী
নিজস্ব প্রতিবেদক: ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের নেতৃত্বে আবারও দেখা যাবে রোমানা রউফ চৌধুরীকে—একজন নারী যিনি কেবল কর্পোরেট জগতেই নয়, শিল্প-উদ্যোক্তা হিসেবেও হয়ে উঠেছেন আস্থার অনন্য প্রতীক। সদ্য সমাপ্ত ১৪তম বার্ষিক সাধারণ সভায় তাকে পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচিত করে প্রতিষ্ঠানটি যেন জানিয়ে দিল—আস্থা গড়ে ওঠে সময়ের সঙ্গে, আর নেতৃত্ব আসে অভিজ্ঞতা ও দূরদর্শিতার সম্মিলনে।
রোমানা রউফ চৌধুরী শুধুমাত্র ব্যাংক এশিয়া পিএলসির একজন পরিচালকই নন, তিনি একাধারে শিল্প, শিক্ষা ও কর্পোরেট জগতের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে স্নাতক শেষ করে, ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে এমবিএ অর্জন করেন তিনি। এরপরে নিজের নেতৃত্বগুণ শাণিত করেন কলম্বিয়া বিজনেস স্কুল এবং হার্ভার্ড বিজনেস স্কুলের এক্সিকিউটিভ প্রোগ্রামে অংশ নিয়ে।
প্রায় তিন দশকের শিল্প-অভিজ্ঞতায় সমৃদ্ধ রোমানা দেশের খাদ্যশিল্পে নতুন ধারার সূচনা করেছেন। তিনি সি রিসোর্সেস গ্রুপ, সি ফিশার্স লিমিটেড এবং সি ন্যাচারাল ফুডস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন, যেখানে প্রতিটি প্রতিষ্ঠানে ছুঁয়ে দিয়েছেন সফলতার স্বাক্ষর। পাশাপাশি, র্যাংগস গ্রুপের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানেও তার দক্ষ নেতৃত্ব রয়েছে।
ব্যাংক এশিয়া সিকিউরিটিজের পরিচালনা পর্ষদের এই সিদ্ধান্ত শুধু একটি পুনর্নিয়োগ নয়, এটি এক ধরনের স্বীকৃতি—একজন নারীর সুদৃঢ় নেতৃত্ব, দৃষ্টিভঙ্গি ও কর্মক্ষমতার প্রতি প্রতিষ্ঠানটির অগাধ আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।
নতুন মেয়াদে তার নেতৃত্বে ব্যাংক এশিয়া সিকিউরিটিজ নতুন উচ্চতায় পৌঁছাবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।
রাজিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- দেশের বাজারে আজকের সোনার দাম
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান