বদলাচ্ছে দেশের আবহাওয়া: আগাামী তিন দিন যেমন থাকবে সারাদেশ
নিজস্ব প্রতিবেদক: আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও দেখা দিতে পারে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোর ঘটনাও। তবে তাপমাত্রা খুব একটা কমবে না, বরং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার সন্ধ্যায় আবহাওয়া অফিস এক বিজ্ঞপ্তিতে জানায়, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রবিবার থেকে বুধবার: কোথায় কেমন আবহাওয়া?রবিবার: একইরকম আবহাওয়া থাকবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগে। দিনের ও রাতের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।
সোমবার: এসব বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রায় কোনো বড় পরিবর্তন হবে না।
মঙ্গলবার: ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্য বিভাগগুলোর দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বুধবার: রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অন্যত্র আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
আগামী কয়েক দিন যারা বাইরে যাতায়াত করবেন, তারা ছাতা সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলুন।
মোঃ রাজিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৫ পরিচালককে ১০০ কোটি টাকা জরিমানা, জানুন কারণ
- কারখানা বন্ধ, লোকসানে ডুবছে কোম্পানি—তবু শেয়ারদর বাড়ল হু হু করে
- ৪ আর্থিক প্রতিষ্ঠানের টাকা ফেরতের বড় ঘোষণা, ১০ লাখে মিলবে পুরো অর্থ
- আর মাত্র ১০ বছর! এলন মাস্ক বলছেন, টাকা ছাড়াই চলবে পৃথিবী
- একাদশে ভর্তিতে বড় খবর, ৯৩% আসন সবার জন্য—জানুন কোটা কত
- আজকের স্বর্ণ ও রুপার নতুন দর জেনে নিন
- এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর, প্রকাশ হলো বহুল প্রতীক্ষিত রুটিন
- আবেদন নাকচ, তবুও রিফাইনারি বানাচ্ছে সুপার পেট্রোকেমিক্যাল!
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
- মোদী-ট্রাম্প বৈঠকের অজানা ঘটনা ফাঁস করলেন মার্কিন রাষ্ট্রদূত
- ‘সার্ভারে ত্রুটি’ দেখিয়ে ৪৮ গ্রাহকের কোটি টাকা উধাও, বের হলো আসল রহস্য
- সিটি ব্যাংকের ইজিএমে বড় পরিবর্তন, বাদ পড়ল যে প্রস্তাব