দল গড়তে বিপ্লব শুরু বায়ার্নের, হ্যারি কেইনের রেকর্ডও টপকাবে ভির্টজে
নিজস্ব প্রতিবেদক: ইউরোপিয়ান ফুটবল মৌসুম যখন শেষ প্রান্তে, তখনই দলবদলের উত্তাপ ছড়িয়ে পড়ছে চারদিকে। কোচ বদল থেকে শুরু করে তারকাদের দলবদলের গুঞ্জন—সব মিলিয়ে ক্লাব ফুটবলের বাজার এখন গরম। এরই মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে বায়ার্ন মিউনিখ। এক তরুণ প্রতিভার জন্য রীতিমতো বাজিমাত করতে প্রস্তুত তারা।
ফরাসি ক্রীড়া দৈনিক L’Équipe-এর চমকপ্রদ এক প্রতিবেদনে জানা গেছে, জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ বায়ার লেভারকুসেনের জাদুকরী মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টজকে দলে টানতে প্রস্তুত ২৫০ মিলিয়ন ইউরোর বিশাল প্রস্তাব নিয়ে!
এই প্রস্তাবের মধ্যে বায়ার লেভারকুসেনকে দেওয়া হবে ১২৫ মিলিয়ন ইউরো, বাকি ১২৫ মিলিয়ন ইউরো বরাদ্দ রাখা হবে ভির্টজের ২০৩০ সাল পর্যন্ত বেতনের জন্য। এমন এক বড় চুক্তি করতে গিয়ে নিজেদের স্কোয়াডেও কাটছাঁট করতে প্রস্তুত বায়ার্ন। কিম মিন-জায়ে, এরিক ডায়ার, রাফায়েল গেরেরো, লিওন গোরেৎজকা, কিংসলে কোমান ও সার্জ ন্যাব্রি—এই তালিকার কয়েকজনকে বিক্রির পরিকল্পনা করছে বাভারিয়ানরা।
বায়ার্নের দুই প্রভাবশালী নির্বাহী উলি হোয়েনেস এবং কার্ল-হাইনজ রুমেনিগে এই দলবদলকে নিজেদের ‘বিদায়ী লক্ষ্য’ হিসেবে দেখছেন। লেকিপের খবর বলছে, হোয়েনেস ইতোমধ্যেই ভির্টজের বাবা ও এজেন্ট হ্যান্স-জোয়াখিম ভির্টজের সঙ্গে একাধিকবার বৈঠকও করেছেন।
২১ বছর বয়সী ভির্টজ মৌসুমজুড়ে অসাধারণ পারফরম্যান্সে নজর কেড়েছেন ইউরোপের সব বড় ক্লাবের। তবে লেকিপ জানিয়েছে, তিনি ইতোমধ্যেই বায়ার্নে যোগদানের বিষয়ে মৌখিক সম্মতি দিয়ে রেখেছেন।
সব ঠিক থাকলে, হ্যারি কেইনের ১০০ মিলিয়ন ইউরোর রেকর্ডকেও ছাপিয়ে যাবে এই সম্ভাব্য চুক্তি। বায়ার্নের স্বপ্ন এখন—জার্মানির দুই সোনার ছেলে জামাল মুসিয়ালা ও ফ্লোরিয়ান ভির্টজকে একসঙ্গে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় স্থায়ী করে ভবিষ্যতের দল গড়া।
ফুটবলবিশ্ব এখন অপেক্ষা করছে—এই ইতিহাস গড়া দলবদলটা কবে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়।
মোঃ রাজিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- আইপিও আবেদনকারীদের জন্য বিএসইসির নতুন বার্তা
- ডিভিডেন্ড ঘোষণা করবে এপেক্স, ইপিএস প্রকাশ এসকে ট্রিমস
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ ২০২৬: রেজাল্ট দেখুন এখানে
- একাদশ শ্রেণির ভর্তি ফল ২০২৬: কিছুক্ষণ পর প্রথম ধাপের রেজাল্ট দেখুন এখানে
- একাদশ ভর্তি ২০২৬: জেনে নিননিশ্চায়নের জন্য কত টাকা ফি লাগবে
- বন্ধ শিল্প ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার স্কিম
- ৮৯ লাখ শেয়ার হস্তান্তর
- আজ ৯/১৭/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- ডিগ্রি ভর্তির আবেদনে নতুন সময়, জানুন শেষ তারিখ
- ৩৪ বলে ১০৮! অভিষেকের তাণ্ডবে ভারতের ২২১ রান
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে সুখবর
- শেয়ারবাজারে ঊর্ধ্বগতি, তবু সতর্কতায় বিনিয়োগকারীরা