প্রেমের পর প্রতারণা, শেষে জেলে গেলেন ভারতীয় ক্রিকেটার
নিজস্ব প্রতিবেদক: ভারতের ঘরোয়া ক্রিকেটার শিবালিক শর্মা গ্রেফতার হয়েছেন ধর্ষণের অভিযোগে। বারোদার হয়ে খেলা এই বাঁহাতি ব্যাটারকে সোমবার রাজস্থানের যোধপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
যোধপুরের কুড়ী ভগতাসনী থানায় মামলা হয়েছিল শিবালিকের বিরুদ্ধে। অভিযোগ—বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে তিনি শারীরিক সম্পর্কে বাধ্য করেন। দীর্ঘ তদন্তের পর পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে তোলে। আদালত তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে বারোদায় পরিচয় হয়েছিল শিবালিক ও অভিযোগকারীর। এরপর ঘনিষ্ঠতা বাড়ে, এমনকি দুই পরিবারের মধ্যেও সম্পর্কের বিষয়টি জানা ছিল। কিন্তু ২০২৪ সালের আগস্টে যখন নারীটি বারোদায় যান, তখন শিবালিকের পরিবার জানায় তারা ছেলের জন্য অন্যত্র পাত্রী খুঁজছেন। এতে হতাশ হয়ে ওই নারী পুলিশের দ্বারস্থ হন।
প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮টি ম্যাচে ১,০৮৭ রান করা শিবালিক শর্মা খেলেছেন ১৩টি লিস্ট-এ ও ১৯টি টি-টোয়েন্টি ম্যাচও। সর্বশেষ তিনি মাঠে নামেন জম্মু-কাশ্মীরের বিপক্ষে।
মোঃ রাজিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা