ভারতকে না বলে পাকিস্তানকেই বেছে নিল ইসিবি
নিজস্ব প্রতিবেদক: ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধ পরিস্থিতি এবার প্রভাব ফেলেছে দুই দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ—আইপিএল ও পিএসএলে। নিরাপত্তাজনিত শঙ্কার কারণে আইপিএলের বাকি ম্যাচ এক সপ্তাহের জন্য স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একইসঙ্গে তারা বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতে ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা করছিল। তবে সেই প্রস্তাবে সাড়া দেয়নি আমিরাত। কারণ, পাকিস্তান ইতিমধ্যে পিএসএলের জন্য ভেন্যু বুক করে রেখেছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপারের প্রতিবেদন অনুযায়ী, এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) ইতিমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে চুক্তি সেরে রেখেছে। ফলে বিসিসিআইয়ের প্রস্তাবে সাড়া দেওয়ার সুযোগ তাদের হাতে ছিল না।
জিও সুপার জানায়, পিসিএলের বাকি ৮টি ম্যাচ আয়োজনের জন্য দুবাইয়ে ভেন্যু নিশ্চিত করে রেখেছে পিসিবি। অন্যদিকে, আইপিএলের বাকি রয়েছে ১৫টি ম্যাচ। এই অবস্থায় বিসিসিআইও চেয়েছিল পিএসএল শেষ হওয়ার পর তাদের ম্যাচগুলো আমিরাতে আয়োজন করতে। কিন্তু ইসিবি জানিয়েছে, তারা পিসিবিকে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা ভঙ্গ করবে না।
এর আগে অতীতে একাধিকবার আইপিএলের ম্যাচ আয়োজন করেছে আমিরাত, বিশেষ করে করোনা মহামারির সময়। তাই বিসিসিআই আশাবাদী ছিল এবারও তারা আমিরাতের সাহায্য পাবে। কিন্তু পাকিস্তান আগে থেকেই প্রস্তুতি নিয়ে ফেলায় এবার পিছিয়ে পড়তে হলো ভারতকে।
এদিকে ইসিবির 'না' বলে দেওয়ার পর বিসিসিআই বিকল্প হিসেবে সেপ্টেম্বরে আইপিএলের বাকি ম্যাচ আয়োজনের চিন্তা করছিল। তবে সেই সময় এশিয়া কাপের সূচি থাকায় তা আর সহজ হচ্ছে না। কারণ, আসন্ন এশিয়া কাপের আয়োজক দেশ ভারত নিজেই। ফলে একই সময়ে দুটি বড় টুর্নামেন্ট আয়োজন করা তাদের জন্য হবে চরম চাপের।
এই পরিস্থিতি আরও স্পষ্ট করে দিল, বৈশ্বিক রাজনীতির উত্তাপ ক্রীড়াঙ্গনেও কতটা প্রভাব ফেলতে পারে। পাকিস্তান ও ভারতের মধ্যকার যুদ্ধাবস্থা শুধু কূটনৈতিক সম্পর্কেই নয়, ক্রিকেটের মাঠেও ফেলছে বড় ছাপ।
মোঃ রাজিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান ৩য় ওয়ানডে: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ৩ ওভাবে ৩ উইকেট, সরাসরি দেখুন Live
- বড় অঙ্কের শেয়ার ছাড়ার ঘোষণা
- বাংলাদেশ বনাম পাকিস্তান ৩য় ওয়ানডে: টস শেষ, জানুন ফলাফল
- BAN vs PAK: তামিমের সেঞ্চুরি, ৩০০ রানের পথে বাংলাদেশ, দেখুন Live
- শেয়ারবাজারে বড় সংস্কার: ৩ বছরে বাজার বড় করার লক্ষ্য বিএসইসির
- আজ বাংলাদেশ বনাম পাকিস্তান তৃতীয় ওয়ানডে: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ১৯ কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের ব্যাপক চাহিদা
- লভ্যাংশ পেলেন শেয়ারহোল্ডাররা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় বিনিয়োগকারীদের জন্য ডিএসইর সতর্কবার্তা
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম পাকিস্তান
- কবে শুরু বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ? দেখে নিন পূর্ণ সূচি
- বোর্ড সভার তারিখ ঘোষণা করলো রবি আজিয়াটা
- ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য জরুরি খবর
- শবে কদরেরনামাজের নিয়ম, নিয়ত, বিশেষ আমল ও দোয়া