শেয়ারবাজারে শীর্ষ ১০ কোম্পানির দখলে ৩৫% লেনদেন
নিজস্ব প্রতিবেদক:
ব্র্যাক ব্যাংকের একক লেনদেনই ৭.৯০%, তালিকায় বীচ হ্যাচারী ও মিডল্যান্ড ব্যাংক
বিদায়ী সপ্তাহে (০৪-০৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার ও ইউনিট লেনদেনের মোট পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৪১৫ কোটি ৬৪ লাখ টাকা। এর মধ্যে প্রায় ৩৪.৯৯ শতাংশ লেনদেন হয়েছে মাত্র শীর্ষ ১০টি কোম্পানির শেয়ারে, যা বাজারে বিনিয়োগকারীদের আগ্রহের অন্যতম ইঙ্গিত।
ডিএসইর সাপ্তাহিক লেনদেন পরিসংখ্যান অনুযায়ী, গত সপ্তাহে মোট ৩৯৪টি কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হলেও সর্বাধিক লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ারে।শুধু ব্র্যাক ব্যাংকেরই গড় লেনদেন ছিল সপ্তাহজুড়ে ৩৮ কোটি ১৫ লাখ টাকা, যা এককভাবে মোট লেনদেনের ৭.৯০ শতাংশ।
শীর্ষ ১০ কোম্পানি ও তাদের লেনদেনের হার:
ব্র্যাক ব্যাংক – ৭.৯০%
বীচ হ্যাচারী – ৬.৫৯%
মিডল্যান্ড ব্যাংক – ৫.৩৯%
এনআরবি ব্যাংক – ৩.৬৫%
সিটি ব্যাংক – ২.৫৭%
বাংলাদেশ শিপিং কর্পোরেশন (BSC) – ২.০৮%
লাভেলো আইসক্রীম – ১.৮৫%
কেডিএস এক্সেসরিজ – ১.৭৩%
উত্তরা ব্যাংক – ১.৬৮%
আলিফ ইন্ডাস্ট্রিজ – ১.৫৫%
এই দশ কোম্পানির সম্মিলিত লেনদেন দাঁড়িয়েছে প্রায় ৮৪৫ কোটি টাকার বেশি, যা পুরো বাজারের এক-তৃতীয়াংশেরও বেশি। বিশেষ করে ব্যাংকিং ও খাদ্য খাতভুক্ত কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ লক্ষণীয় ছিল।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- দেশের বাজারে আজকের সোনার দাম
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান