ডিসেম্বরেই নির্বাচন চায় সেনাবাহিনী প্রধান, জানালেন কারণ
নিজস্ব প্রতিবেদক: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারের হাতে থাকা প্রয়োজন বলে তিনি স্পষ্ট করেছেন। সেনাপ্রধানের এই অবস্থান আগের মতোই অটুট রয়েছে এবং তিনি দেশে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সময়মত নির্বাচনের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
ঢাকা সেনানিবাসে গত বুধবার অনুষ্ঠিত অফিসার্স অ্যাড্রেসে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ভার্চ্যুয়ালি যুক্ত কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে সেনাপ্রধান ছাড়াও করিডর, বন্দর ও সংস্কারের মতো সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়।
রাখাইন রাজ্যের মানবিক করিডর সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এ বিষয়ে সিদ্ধান্ত অবশ্যই নির্বাচিত সরকারের মাধ্যমে এবং বৈধ প্রক্রিয়া অনুসরণ করে নেওয়া হবে। জাতীয় স্বার্থের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাবে, এবং রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে এগোনো দরকার।”
আইনশৃঙ্খলা রক্ষায় ‘মব ভায়োলেন্স’ বা উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ বিশৃঙ্খলা আর সহ্য করা হবে না বলে সেনাপ্রধান সতর্ক করেছেন। “সেনাবাহিনী এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে এবং সহিংসতার বিরুদ্ধে নিরপেক্ষ ও কঠোর পদক্ষেপ নেবে,” তিনি উল্লেখ করেন।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেয়ার বিষয়ে সেনাপ্রধান বলেন, “এ ধরনের সিদ্ধান্ত অবশ্যই স্থানীয় মানুষের মতামত ও রাজনৈতিক সরকারের অনুমোদনের মাধ্যমে নেওয়া উচিত।”
সেনাপ্রধান জোর দিয়ে বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী কখনোই জাতীয় সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর কোনো কার্যকলাপে যুক্ত হবে না। সব সেনাসদস্যকে নিরপেক্ষ থেকে নির্বাচনী দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।”
আগামী ঈদুল আজহার জন্য সেনাপ্রধান সবাইকে অনুরোধ করেন, যাতে সবাই নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে।
তিনি শেষ পর্যন্ত বলেন, “অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করে যাচ্ছি এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে।”
জামিরুল ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারের সংকট কাটাতে নতুন উদ্যোগ, একগুচ্ছ প্রস্তাব
- মাত্র দুই দিন শেয়ার কিনলেই শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর উৎপাদনে ফিরল এক কোম্পানি
- সালমান এফ রহমান মুক্ত হচ্ছে শেয়ারবাজার!
- শেয়ারবাজারে নজরদারি বাড়াল বিএফআইইউ, মানতে হবে নতুন নিয়ম
- আইপিও আবেদন ও ডাইরেক্ট লিস্টিং নিয়ে নতুন বার্তা দিল বিএসইসি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নতুন সুযোগ, আসছে ডাইরেক্ট লিস্টিং
- এজিএমে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের নগদ লভ্যাংশ অনুমোদন
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে কত জেনে নিন
- একাদশ শ্রেণির ভর্তি ফল ২০২৬: কিছুক্ষণ পর প্রথম ধাপের রেজাল্ট দেখুন এখানে
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ ২০২৬: রেজাল্ট দেখুন এখানে
- ডিএসই: শেয়ারবাজার নিয়ে আজকের ৩ গুরুত্বপূর্ণ ঘোষণা
- ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি: ব্যাটিংয়ে ভারত সরাসরি দেখুন Live
- ৩০ হাজারের মধ্যে সেরা ৫ স্মার্টফোন, থাকছে AMOLED ও বড় ব্যাটারি
- ডিগ্রি ভর্তির আবেদনে নতুন সময়, জানুন শেষ তারিখ