সৌদিতে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার ১২০ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির ছায়া দূর করে স্বচ্ছ প্রশাসনের পথে এগিয়ে যাচ্ছে সৌদি আরব। মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সরকারি দপ্তরের ১২০ জন কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি প্রতিরোধ সংস্থা ‘নাজহা’।
শুধু গ্রেপ্তারই নয়, তার আগে সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থার অন্তত ৪৩৫ জন কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরপর প্রাথমিক তদন্তে যাদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, প্রভাব খাটিয়ে নিজের স্বার্থে সুবিধা আদায় বা সরকারি সম্পদের অপব্যবহারের প্রমাণ মিলেছে, তাদেরই আইনের আওতায় আনা হয়েছে।
নাজহা জানিয়েছে, গ্রেপ্তার হওয়া এই ১২০ জন কারা? তাদের কারও পদমর্যাদা ছোট নয়— কেউ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, কেউ প্রতিরক্ষা, কেউবা নগর প্রশাসন বা আবাসন মন্ত্রণালয়ে কর্মরত। পাশাপাশি স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন, পরিবহন, যাকাত, কর এবং কাস্টমস বিভাগের কর্মকর্তারাও রয়েছেন এই তালিকায়। বলা যায়, সৌদি সরকারের প্রায় সব গুরুত্বপূর্ণ বিভাগের মধ্যেই দুর্নীতির চোরাস্রোত খুঁজে পেয়েছে নাজহা।
শুক্রবার সংস্থাটির দেওয়া বিবৃতিতে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে: প্রশাসনে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে, রাষ্ট্রীয় অর্থের অপচয় বন্ধ করতে এবং জনগণের আস্থার জায়গাগুলো পুনর্গঠনের জন্য এই অভিযান চলবে আরও বিস্তৃত পরিসরে।
গত এক দশকে সৌদি আরব ‘ভিশন ২০৩০’-এর আলোকে যেসব সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি। এরই ধারাবাহিকতায়, স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে নাজহা-এর নজরদারিতে সৌদি পুলিশের হাতে ধরা পড়েছেন মোট ১ হাজার ৭০৮ জন সরকারি কর্মকর্তা ও কর্মচারী।
বিশ্লেষকদের ভাষায়, এটি কেবল একটি অভিযান নয়, বরং সৌদি শাসনব্যবস্থার ভেতরে স্বচ্ছতা প্রতিষ্ঠার জন্য একটি 'বড় ঘোষণা'। কারণ, এই অভিযান দেখিয়ে দিয়েছে—পদ যত বড়ই হোক না কেন, অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
রাষ্ট্রীয় অর্থের অপচয় নয়, জনগণের অধিকার রক্ষাই এখন সৌদি প্রশাসনের অঙ্গীকার। নাজহার অভিযান যেন সেই প্রতিশ্রুতির বাস্তব রূপ।
জামিরুল ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- HONOR-এর সেরা ৫ ফোন: কোনটির দাম কত বাংলাদেশে?
- Redmi Note 17 Pro 5G: ৮,৩৪০mAh ব্যাটারি, ১২০Hz AMOLED ডিসপ্লে
- HSC Result২০২৬ কবে? জানা গেল সম্ভাব্য তারিখ
- আজকেরস্বর্ণের দাম: প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম কত
- OPPO Find X10 Pro Max: ২০০MP ক্যামেরা ও ৮,০০০mAh ব্যাটারি
- Redmi Note 17 Pro 5G: বড় ব্যাটারি ও আকর্ষণীয় ফিচার
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম কত
- আজকের টাকার রেট কত: বেড়েছে ৩টি দেশের টাকার মান
- আফগানিস্তান বনাম বাংলাদেশ টেস্টের লাইভ স্কোর ও সর্বশেষ অবস্থা
- Honor X6E: ৭৫০০mAh ব্যাটারি, ২৪ হাজারে কতটা ভালো?
- এইচএসসি ফল ২০২৬ কবে? জানা গেল সম্ভাব্য তারিখ
- আজকের আবহাওয়ার খবর: কোথায় গরম, কোথায় বৃষ্টির সম্ভাবনা?
- ৩০–৪০ হাজার টাকায় vivo-র সেরা ৫ ফোন, কোনটির দাম কত?
- আজকের সোনার দাম: প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম কত
- আপনার নামে কত জমি আছে? মোবাইলেই জানুন অনলাইনে