দুই দিন ধরে কান্নাকাটি করেন মাশরাফি ভাই: তামিম
নিজস্ব প্রতিবেদক: একসময় বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবালের হঠাৎ শারীরিক অসুস্থতা ক্রিকেটপ্রেমীদের মনে দুশ্চিন্তা তৈরি করেছিল। তবে এখন তিনি প্রায় স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। এক সাক্ষাৎকারে তামিম জানালেন, তিনি "অলমোস্ট ব্যাক টু নরমাল" এবং আগামী এক মাসের মধ্যে আরও ভালো খবর দিতে পারেন।
তামিম বলেন, “আরও এক মাসের মতো সময় লাগবে। তারপর হয়তো খুব ভালো কোনো খবর আসতে পারে। এই সময়টায় সবাই কমবেশি খোঁজ নিয়েছে। যারা আমার সঙ্গে ক্লোজ, তারা তো সব সময়ই পাশে থেকেছে।”
তবে সবচেয়ে আলোচ্য বিষয় ছিল তাঁর সাবেক সতীর্থ সাকিব আল হাসানের ভূমিকা। তামিম জানান, “ওই সময় আমার সঙ্গে সাকিবের সরাসরি কথা হয়নি। তবে আমার স্ত্রী এবং পরিবারের সঙ্গে ওর কথা হয়েছে। এমনকি উনার বাবা-মাও আমাকে দেখতে হাসপাতালে এসেছিলেন। আমার সঙ্গে দেখা না হলেও তারা যে হাসপাতালে ছিলেন, সেটাই আমার জন্য অনেক কিছু। এটা খুবই ‘নাইস’ অফ দেম।”
তিনি আরও বলেন, “আমি সব সময়ই সবার প্রতি কৃতজ্ঞ। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, এই দোয়া করি। পরিবার হোক, বা ক্রিকেট পরিবার—সবাই পাশে ছিল। আমাদের অনেক বিষয় বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভিতরে আমরা সবাই একে অপরের খোঁজ নিই।”
এই প্রসঙ্গে মাশরাফি বিন মর্তুজার কথা উল্লেখ করে তামিম বলেন, “মাশ ভাই তো কান্নাকাটি করেছেন দুই দিন ধরে, আমার এই অবস্থা শুনে। উনি নিয়মিত খোঁজ নিয়েছেন। মাশের সঙ্গে আমার সম্পর্কটা বরাবরই স্পেশাল।”
তামিম এটাও বলেন যে, লাইফস্টাইল নিয়ে অনেকে শাসন করার মতো আচরণ করলেও, তিনি সেটা ইতিবাচকভাবেই নিয়েছেন। “যারা সুযোগ পায়, তারা শাসন করে। তবে আমি মনে করি, তারা ভালো চায় বলেই বলে।”
অসুস্থতা কাটিয়ে প্রথমবার মিরপুর স্টেডিয়ামে ফেরার অভিজ্ঞতা জানাতে গিয়ে তামিম বলেন, “আমি ভাবিনি এত তাড়াতাড়ি মাঠে ফিরব। কিন্তু বাসায় থেকে বিরক্ত হয়ে গিয়েছিলাম। এক জায়গায় সারাদিন বসে থাকা, এটা তো আমি কোনোদিন করিনি। তাই নিজেই ফিরে আসার সিদ্ধান্ত নিই।”
সবশেষে তামিম জানিয়ে দেন, তিনি ধীরে ধীরে পুরোনো রুটিনে ফিরছেন এবং ক্রিকেটে পূর্ণ উদ্যমে ফেরার লক্ষ্যেই এগোচ্ছেন।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026 প্রকাশ আজ: ওয়েবসাইট ও এসএমএসে দেখার পুরো নিয়ম
- অকার্যকর ৩ আর্থিক প্রতিষ্ঠান, বন্ধ হলো শেয়ার লেনদেন
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- SSC Result প্রকাশ , এক নজরে জেনে নিন পাসের হার ও ফল দেখার নিয়ম
- মার্কশিটসহ এসএসসি ফল দেখুন এক ক্লিকে, জানুন পুরো নিয়ম
- রাজশাহী বিভাগের ২০ কলেজের তালিকা এক নজরে
- এসএসসির ফল প্রকাশ, বোর্ডভিত্তিক পাসের হার দেখুন একনজরে
- SSC Result হাতে পাওয়ার পর যে ভুলগুলো করবেন না
- কোন বোর্ডে কত পাস? এসএসসির ফলাফলের পুরো চিত্র
- ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- এসএসসির ফলাফলে আরও দুই তথ্য সামনে এলো
- নম্বর কম মনে হলে যা করবেন, এসএসসি ফল পুনর্নিরীক্ষণের তারিখ ঘোষণা
- ব্যাংক-সঞ্চয় অফিসে যেতে হবে না, সঞ্চয়পত্র কেনায় আসছে নতুন নিয়ম
- শিক্ষামন্ত্রীর বিশেষ বৈঠক’—পাটওয়ারীর পোস্ট ঘিরে নতুন বিতর্ক